নবপঞ্চম রাজযোগের প্রভাবে সোনায় মুড়তে চলেছে কোন রাশির জাতকদের কপাল
জ্যোতিষশাস্ত্রে শুক্র ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। এই সময় তারা নানান রকম যোগও তৈরি করে।
অক্টোবর মাসের ৮ তারিখ শুক্র ও মঙ্গল মিলে তৈরি করবে 'নবপঞ্চম রাজযোগ’। এসময় ভাগ্যের দ্বার খোলা থাকবে কিছু রাশির ব্যক্তিদের। ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা, নতুন সম্পত্তি কিনতে চলেছেন কোন রাশির জাতকরা।

- মেষ রাশি
রাজযোগের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের ওপরে। এই সময়ে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে। তাছাড়া কর্মক্ষেত্র আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের খুব শুভ সময়। এসময় সোনা ব্যবসায়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে আপনার মনোযোগ দিতে পারেন। কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি।
- সিংহ রাশি
নবপঞ্চম রাজযোগের প্রভাবে সিংহ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। তাই আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। দেশ বিদেশে ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে।
তাছাড়া আপনি নতুন ব্যবসা খুলতে পারেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
নবপঞ্চম রাজযোগের প্রভাবে তুলা রাশির ব্যক্তিদের সাহস, বীরত্ব বাড়তে থাকবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। এই সময় অবিবাহিতদের বিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
যারা বেকার হয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অযথা কারোর সঙ্গে এই সময় তর্কাতর্কিতে জড়াবেন না। ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন ।আপনি সকল কাজেই বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। ব্যবসায় পিতা মাতার বিশেষ সহযোগিতা পাবেন। এই সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications