ত্রিশ বছর পর তৈরি হবে ‘নবপঞ্চম যোগ’, শুভ যোগে ভাগ্য খুলবে কোন রাশির

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের স্থানান্তরই খুব বিশেষ বলে মনে করা হয়। যখন গ্রহরা তাদের ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে , তাছাড়া তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে।

তৈরি হবে ‘ নবপঞ্চম যোগ’

তৈরি হবে ‘ নবপঞ্চম যোগ’

৩০ বছর পর মঙ্গল, শনি, একই রাশিতে মিলিত হয়ে তৈরি করবে ' নবপঞ্চম যোগ'। এই যোগ অত্যন্ত শুভ। যখন দুটি গ্রহ একে অপরের সঙ্গে পারস্পরিক ত্রিকোণ অবস্থানে থাকে, তখন নবপঞ্চম রাজযোগ গঠিত হয়। বর্তমানে শনি ও মঙ্গল গ্রহ পরস্পরের সঙ্গে ত্রিকোণ অবস্থানে রয়েছে। এই শুভ যোগের প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর, কাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখুন।

ধনু রাশি

ধনু রাশি

নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর। এই সময় শনিদেব রয়েছে ধনু রাশির তৃতীয় ঘরে, যেখানে শনি খুব শক্তিশালী অবস্থায় রয়েছে। কেতু রয়েছে নবম ঘরে। তাই এসময়ে আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে উঠবেন আপনি।

নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি, যানবাহনও কিনতে পারেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ব্যবসায় খুব সাফল্য অর্জন করতে পারবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

নবপঞ্চম রাজযোগের কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। শনি আপনার রাশির উচ্চ আসনে বসে রয়েছেন। মঙ্গল থেকে কেতু রয়েছে আপনার পঞ্চম ঘরে। তাই আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

এসময়ে আপনার কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে তেমন ব্যবসাক্ষেত্রেও তেমন সফলতা আসবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন, তবে শরীর খারাপ হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পায়ের ব্যথা সামান্য বাড়তে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর। এই সময় আপনার আয় প্রচন্ড পরিমাণে বাড়বে। আপনার কাজের প্রশংসা সকলেরই করবেন। চাকরিতে আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে আপনার অনেক বড় সুযোগ আসবে। নতুন চাকরির যোগাযোগ হতে পারে। এই সময় আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের আয়ের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, তাছাড়াও লটারি কাটতে পারেন, তা মেলার সম্ভাবনা রয়েছে। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন। যারা রাজনীতি করছেন এই সময় তাদের সাফল্যের সময় শুরু।

কর্মজীবনে আপনি দারুণ উন্নতি করতে পারবেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+