Navpancham Rajyog 2024: নবপঞ্চম রাজযোগে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের
Navpancham Rajyog 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে। ঠিক তেমনি গুরুত্ব রয়েছে গুরু গ্রহ বৃহস্পতির।
চলতি মাসেই গুরু গ্রহ ও সূর্য গ্রহের মিলন হবে। তারা তৈরি করবেন 'নবপঞ্চম রাজযোগ’। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে সফলতার সময় হবে, তাদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। যোগের শুভ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের উপর। ব্যবসায় খুব লাভ হবে আপনার। সৌভাগ্যের কারণে সব ধরনের কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ, শান্তি ও ভালবাসা থাকবে। কর্মরত ব্যক্তিরা একটি নতুন কাজের জন্য ভালো অফার পাবেন। যারা কোনও ব্যবসায়যুক্ত আছেন তাদের একটি বড় চুক্তিতে সই করতে হতে পারে। অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে উন্নতি হতে পারে। তাছাড়া যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে সফলতার সময় শুরু হবে। তাছাড়া আপনাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসা করলেও সেখানে সফলতা অর্জন করবেন। এই যোগের প্রভাবে, আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আর্থিক লাভের ভালো সুযোগ পেতে পারেন। আপনার করা পরিকল্পনা সফল হবে। তাছাড়া শেয়ার বাজারে যারা অর্থবিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। যারা বেকার রয়েছেন তাদের জীবনে সফলতার সময়। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। ভ্রমণে যেতে পারেন। সেখানে গিয়ে আপনার খুব লাভ হবে। বিবাহিত জীবনে আপনি সুখী হবেন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। কর্মজীবনে উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য খুব ভালো সময়। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। শরীর আপনার ভালোই যাবে। তবে মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications