Navpancham Rajyog 2024: নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবে নতুন বছরে ব্যবসায় উন্নতি হবে কাদের

২০২৪ সাল আসতে আর কিছুদিনের অপেক্ষা। নতুন বছরে বড় গ্রহরাও কিন্তু তাদের স্থান পরিবর্তন করবে। তৈরি করবে একাধিক শুভ ও অশুভ যোগ। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর।

জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, বছরের শুরুতেই ১০ বছর পর শুক্র ও বৃহস্পতি মিলে তৈরি করবে 'নবপঞ্চম রাজযোগ’। যার ফলে তিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, কেরিয়ার থেকে ব্যবসায় সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন তাঁরা। ধন-সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে সেই রাশির জাতক জাতিকাদের দেখুন।

Navpancham Rajyog 2024

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর নবপঞ্চম যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা কেরিয়ার থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ২০২৪ সাল আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। এসময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরু থেকেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতিকারা।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের ২০২৪ সাল অত্যন্ত শুভ যাবে। নতুন বছরে তারা অনেক নতুন নতুন সংবাদ পাবেন। যাতে আপনার মন ভালো থাকবে। শুধু তাই নয়, মানসিক চাপ কমবে অনেকটাই। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি নতুন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির(Scorpio) জাতক-জাতিকাদের উপর যোগের নবপঞ্চম যোগের শুভ প্রভাব পড়বে। তাই আপনার পরিবেশ অনুকূলে থাকবে। এসময় যেকোনোও প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন আপনি। এসময় কেরিয়ার থেকে ব্যবসায়ে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু চাকরি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যে কাজেই করবেন সেখানে পিতা-মাতার মত নিয়েই করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+