দুর্গাপুজো ২০২১: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক পরলে আসে সৌভাগ্য, জানুন জ্যোতিষমতে
দুর্গাপুজো ২০২১: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক পরলে আসে সৌভাগ্য, জানুন জ্যোতিষমতে
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর ঢাকের বাদ্যি। বাংলার দিকে দিকে যখন করোনা আবহে করোনাসুরকে দমন করার প্রার্থনায় মেতে থাকবে বাঙালি, তখন সুদূর পশ্চিম ভারতে নবদর্গার পুজোতে আয়োজিত হবে নবরাত্রি। প্রথমা থেকে দশমীর আগে নবমীর রাত পর্যন্ত ধুমধাম সহকারে গরবার তালে চলবে নবরাত্রি পুজো। মা শক্তির আরাধনায় এক একটি দিন এক এক রূপে মায়ের পুজো চলবে। একনজরে দেখে নেওয়া যাক, নবরাত্রিতে কোন কোন দিন কোন পোশাক পরলে তা জ্যোতিষমতে সৌভাগ্যের দ্বার খুলে দেয়।

প্রথমায় শৈলপুত্রীর পুজো
নবরাত্রির প্রথমায় শৈলপুত্রীর পুজো করা হয়। মনে করা হয় মা শৈলপুত্রীর হলুদ রঙের পোশাক খুবই প্রিয়। তাই তাঁর পুজোর দিন যদি হলুদ রঙের পোশাক পরা যায়, তাহলে তা রীতিমতো সৌভাগ্য নিয়ে আসতে পারে। ফলে প্রথমায় হলুদ রঙের পোশাক আবশ্যিক।

দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পুজো
নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পুজোতে সবুজ রঙের পোশাক পরলে সৌভাগ্য তুঙ্গে থাকে বলে মনে করা হয়। এই সময় গরবার তালে অনেকেই মশগুল থাকে। আর সেই গরবায় যদি সবুজ রঙের পোশাক পরে যাওয়া যায়, তাহলে খোলে ভাগ্য। এই জ্যোতিষ পরামর্শ অনুযায়ী, এই রঙের পোশাক পরলে পুজোর মধ্যে আসবে সমৃদ্ধি।

তৃতীয়ায় চন্দ্রঘণ্টার পুজো
নবদুর্গার পুজোর তৃতীয়ার দিন মা দুর্গার পুজোর চন্দ্রঘণ্টার রূপের পুজো সম্পন্ন হয়। এই সময় গাঢ় হলুদ রঙের পোশাকে পুজো মাতাতে রীতিমতো বার্তা দেন জ্যোতিষবিদরা। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ রঙের পোশাকে নবরাত্রির তৃতীয়ায় বের হলে পুজোর আনন্দের সঙ্গে সৌভাগ্যও থাকবে তুঙ্গে।

চতুর্থ দিনে কুষ্মাণ্ডার পুজো
নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পুজো আয়োজিত হয়। এমন দিনে, যদি দেবীকে তুষ্ট করতে হয় তাহলে কমলা রঙের পোশাক পরার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা। এই দেবীর পুজোতে পোশাকের রঙও কমলাই হয়। ফলে এই রঙেই নবরাত্রির চতুর্থীতে আসে সৌভাগ্য।

পঞ্চমীতে স্কন্দমাতার পুজো
নবরাত্রির পঞ্চমীর দিনে মা স্কন্দমাতার পুজো সম্পন্ন হয়। এই দিনে, সাদা রঙের পোশাকে সৌভাগ্য খুলে যায়। উল্লেখ্যস মা স্কন্দমাতার শাড়িও যেহেতু সাদা রঙের হয়, তাই এই দিনে সাদা পোশাক পরলে তা সুখ, সমৃদ্ধির মাত্রা বাড়িয়ে দেয়।

ষষ্ঠীতে কাত্যায়নীর পুজো
মহাষষ্ঠীতে বাংলায় যখন দুর্গার বোধন শুরু হবে, তখনই ষষ্ঠীর দিন পশ্চিম ভারতের বিভিন্ন প্রদেশে পালিত হবে মাতা কাত্যায়নীর পুজো। মা কাত্যায়নীর পুজো লাল রঙের কাপড় পরে করলে সৌভাগ্য চরমে থাকে বলে জানা যায়। মাকে এই দিন লাল চেলিতে সাজিয়ে তোলা হয়। ফলে ষষ্ঠীর দিন লাল রঙের পোশাকে ভাগ্য খুলে যায় বলে মনে করা হয়।

সপ্তমীতে কালরাত্রির পুজো
দুর্গাপুজোর সপ্তমীতে মূলত নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয় পুজোর আবহ। নবপত্রিকা অর্খাৎ দুর্গার পুজোর নবদুর্গা রূপের আরাধনা। আর এদিকে, ভারেতর বিবিন্ন প্রান্তে তযখন মা কালরাত্রির পুজো সম্পন্ন হয়। নীল রঙে শাড়িতে মা কালরাত্রি ধরা দেন । আর সেই কারণে সপ্তমীতে মা কালরাত্রির পুজোয় নীল রঙের শাড়ি পরার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

অষ্টমীতে মহাগৌরী পুজো
অষ্টমীর রাতে যখন সন্ধিপুজোতে মা দুর্দাকে চণ্ডি হিসাবে পুজো করা হয়, তখন পশ্চিম ভারত দুর্গাঅষ্টমীর রাতে মা মহাগৌরীর পুজো করে। এই দিন গোলপী রঙের পোশাক পরা পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

নবমীতে সিদ্ধিদাত্রীর পুজো
এদিকে, নবমীর রাতে মা সিদ্ধিদাত্রীর পুজো সম্পন্ন হয়। সেই দিন গাঢ় বেগুলি রঙের পোশাক পরলে আগামী সময়ে সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়তে থাকে বলে কথিত রয়েছে শাস্ত্রে।












Click it and Unblock the Notifications