নবরাত্রি ২০২০: দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পুজোর মাহাত্ম্য, আচার, বিধি একনজরে
নবরাত্রি ২০২০: দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পুজো নিয়ে পৌরাণিক কথা, মাহাত্ম্য একনজরে
বাংলায় দুর্গাপুজোর সঙ্গে সঙ্গেই বাংলার বাইরে বিশেষত পশ্চিম ভারতে নবরাত্রি পুজো সম্পন্ন হয়। ৯ দিন ধরে এখানে নবদুর্গাকে পুজো করা হয়। ৯ দিনে দেবীর ৯ টি রূপ বিশেষ মাহাত্ম্যের কারণে পূজিত হয়। নবদুর্গাপুজোর দ্বিতীয় দিনে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী। একনজরে এই দেবীর পুজো মাহাত্ম্য দেখে নেওয়া যাক।

ব্রহ্মচারিণী রূপ
নবদুর্গা পুজোর দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা হয়। সেদিন যেন মা তপস্বী রূপে ধরা দেন ভক্তদের সামনে! এমন ভাবনা থেকেই এই পুজো। উল্লেখ্য, ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা, বেদ বা তত্ত্ব। নারদের পরামর্শে একবার দেবী কঠিন তপস্যা করে বিয়ে করেন দেবাদিদেব মহাদেবকে। তারপর তিনি মহাদেবকে পান স্বামী রূপে। সেই থেকে তাঁর নামকরণ দেবী ব্রহ্মচারিণী হিসাবে।

নামকরণ ও মাহাত্ম্য
উল্লেখ্য, কোনও জিনিস একাগ্রতার সঙ্গে চাইতে গেলে প্রয়োজন গভীর তপস্বা। আর সেই তপস্বায় বৈরাগ্য ও সংযম সবচেয়ে দামী। দেবীর ব্রহ্মচারিণী রূপ সেই বার্তাই স্পষ্ট করে।

দেবীর রূপ
দেবী এই ব্রহ্মচারিণী রূপে সাদা শাড়িতে ধরা দিয়েছেন। সঙ্গে এক হাতে রয়েছে কমণ্ডুলু, অন্য হাতে রয়েছে রুদ্রাক্ষের জপ হার। আর এই রূপ নিয়ে দেবী দ্বিতীয়াতে ধরা দেন ভক্তদের আরাধনায়।

দেবী ব্রহ্মচারিণীকে কোন ভোগ দেওয়া হয়?
নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীকে পুজো করা হয়। সেই দিন ভোগে চিনির তৈরি কিছু অর্পণ করা হয়। , গুজরাতের দিকে, কলার বরফি বা আটার হালুয়া এদিন মাকে ভোগ স্বরূপ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications