এই প্রথম অক্ষরের নামের পুরুষদের স্ত্রী জীবনভর লাভ করেন অন্তহীন ভালোবাসা

এই প্রথম অক্ষরের নামের পুরুষদের স্ত্রী জীবনভর লাভ করেন অন্তহীন ভালোবাসা

জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর থেকে একজন ব্যক্তির প্রকৃতি, আচরণ এবং ভবিষ্যত গণনা করা সম্ভব। নামের প্রথম অক্ষর থেকে সেই ব্যক্তির শক্তি ও দুর্বলতা সম্পর্কেও ধারণা লাভ করা সম্ভব হয়। সেই সব পুরুষদের সম্পর্কে জানা যাক যারা তাঁদের জীবনসঙ্গীকে সারা জীবন অসীম প্রেম আর ভালোবাসা উপহার দিয়ে থাকেন। নামের প্রথম অক্ষর অনুসারে জ্যোতিষ বিচারে বলা হয়ে থাকে যে কিছু নামের পুরুষরা তাঁদের স্ত্রীকে খুব ভালোবাসেন। জেনে নেওয়া যাক কোন কোন অক্ষর নামের প্রথমে থাকলে তাঁরা স্ত্রীকে খুব ভালোবাসা দিয়ে থাকেন।

 'A' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

'A' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

এমনিতেই 'এ' হল বর্ণমালার প্রথম অক্ষর। আর এই অক্ষর দিয়ে যে সকল পুরুষদের নাম শুরু হয় তাঁরা খুবই 'বউ সোহাগী' হয়ে থাকেন। স্ত্রীর প্রতিটি ছোটখাটো বিষয়ের উপর তাঁদের সবসময় নজর থাকে। সেইসঙ্গে স্ত্রীয়ের সকল সুবিধা অসুবিধা নিয়ে তাঁরা খুব যত্নশীল হন। সারা জীবন নিজেদের সঙ্গীকে অনেক ভালোবাসা দেন এই নামের পুরুষরা।

 'K' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

'K' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

ইংরাজির 'কে' অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতি সে খারাপ হোক বা ভালো সব অবস্থাতেই সঙ্গীর পাশে দাঁড়ান। নিজেদের স্ত্রীকে এই অক্ষরের নামের পুরুষরা অনেক বেশি ভালবাসা দিয়ে থাকেন। শুধু তাই নয়,তাঁরা তাঁদের সঙ্গীর প্রতি অনুগতও হন, তাই তাঁরা কখনই নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করেন না।

'S' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

'S' অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

ইংরাজির 'এস' অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পূর্ণ সততা দিয়ে সম্পর্ক বজায় রাখেন। এই নামের পুরুষরা সংবেদনশীল হয়ে থাকেন। স্ত্রীয়ের প্রতি তাঁরা সম্মান দিয়ে থাকেন। এছাড়াও নিজের স্ত্রীর সুখের জন্য সম্ভাব্য সবকিছু করতে পারেন এই নামের পুরুষরা। পাশাপাশি এই আদ্যাক্ষরের নামের পুরুষরা সৎ হন।

R অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

R অক্ষর দিয়ে শুরু হওয়া নাম

ইংরাজির 'আর' অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় সেইসব পুরুষরা খুব একটা বিলাসিতা পছন্দ করেননা। সকলের সামনে অহেতুক দেখনদারিও তাঁদের অপছন্দের জিনিস। কিন্তু এই প্রথম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের পুরুষরা কোনও কিছুর বিনিময়ে নয়, বরং নিঃস্বার্থ ভাবে নিজেদের স্ত্রীকে ভালোবাসেন। তাঁদের খুব আদর যত্নও করেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+