১৩ অগাস্ট নাগপঞ্চমীতে ১০৮ বছর পর দুর্লভ যোগ, রাশি অনুযায়ী জানুন পুজোবিধি
১৩ অগাস্ট নাগপঞ্চমীতে ১০৮ বছর পর দুর্লভ যোগ, রাশি অনুযায়ী জানুন পুজোবিধি
১৩ অগাস্ট শুক্রবার পড়েছে নাগপঞ্চমী। এমন দিনে যে শিবলিঙ্গে নাগের মূর্তি নেই বা ধাতব নাগের রূপে মূর্তি বসানো নেই ,সেখানে পঞ্চ ধাতুর নাগরাদের মূর্তি দান করা শুভ। এমনই মত বিভিন্ন বিশেষজ্ঞদের। এছাড়াও নাগ পঞ্চমীর দিন পুজোর সময় শিবের পঞ্চামৃত পান করা কার্যকরী ফল দেয় বলে অনেকের মত। এতে বহু বাধা বাপত্তি , রোগ দুর্ভোগ কেটে যায়। উল্লেখ্য, ২০২১ সালের নাগপঞ্চমীতে পড়ছে ১০৮ বছর পর এক দুর্লভ যোগ। একনজরে দেখা যাক, নাগপঞ্চমীর দিন এমন দুর্লভ যোগের মধ্যে ১২ টি রাশি কীভাবে পুজো করবে নাগ দেবতাকে।

মেষ
অনন্ত নাগ দেবতাকে এমন দিনে পুজো দিলে তা রীতিমতো ফলপ্রসূ হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। বলা হয় নাগপঞ্চমীর দিনে যদি সঠিকভাবে নাগদেবতার পুজো করা যায়, তাহলে জীবনে আটকে থাকা বহু সমস্যার সামধান হয়। সেই মতো মেষ রাশির জাতকরা অনন্ত নাগকে পুজো দিতে পারেন।

বৃষ
বৃষ রাশির জাতক জাতিকারা কুলিক নাগ দেবতাকে এদিন পুজো করতে পারেন। ১২ অগাস্ট দুপুরের পর থেকেই পড়ে যাচ্ছে নাগপঞ্চমী। তবে শাস্ত্র মতে ১৩ অগাস্টই নাগ পঞ্চমী হিসাবে ধরা হয়। এমন দিকে জীবনে বাধা কাটাতে কুলিক নাগকে পুজো দিতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা।

মিথুন
বাসুকী নাগ দেবতাকে পুজো করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। এমন দিনে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে যেমন স্নান করানো হয়, তেমনই নাগ দেবতার পঞ্চমুখী মূর্তি নিয়ে তাঁর পূজা করার রীতি প্রচলিত রয়েছে।

কর্কট
কর্কট রাশির জাতক জাতিকারা শঙ্খপাল নাগকে পুজো করতে পারেন। এই রাশির জাতকদের যদি জীবনে প্রবল সমস্যা ও বাধা পর পর আসতে থাকে তাহলে এঁরা এই পুজো করতে পারেন। এমন দিনে রাহু ও কেতুর পুজোও লাভজনক বলে দাবি অনেকের।

সিংহ
১৩ অগাস্ট শুক্রবার পড়েছে নাগ পঞ্চমী। বলা হচ্ছে , কোনও অস্বস্তিকর পরিস্থিতি জীবনে তৈরি হলে বা সিংহ রাশির জাতকরা পদ্মনাগের পুজো করতে পারেন। পদ্মনাগের কাছে নাগ পঞ্চমীর দিন কোনও পুরোন পাপকর্মের জন্য যদি ক্ষমাও চেয়ে নেওয়া যায়, তাহলে সমস্যা কেটে যাবে। ১২ অগাস্ট দুপুর ৩: ২৪ মিনিটে পড়ছে। এই পঞ্চমী তিথি চলবে ১৩ অগাস্ট দুপুর ১ টা ৪২ মিনিট পর্যন্ত রয়েছে।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা মহাপদ্মনাগকে পুজো করলে তাঁর জীবনের বহু সমস্যার সমাধান হয়। নাগ পঞ্চমীর দিনে এই বছর ১০৮ বছর পর শুভ যোগ পড়েছে। এই দিনে যাঁদের গোমেদের আংটি ধারণের কথা রয়েছে, তাঁরা যেন এই শুভ দিনে গোমেদের আংটি পরে নেন। এছাড়াও কারোর রুপো ধারণ করার থাকলে এই দিনে করতে পারেন।

তুলা
তক্ষক নাগকে পুজো করতে তাঁকে সন্তুষ্ট করতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। এমন দিনে বাড়িতেই নাগমন্ত্র উচ্চারণ করে বিভিন্ন সমস্য়া সমাধান করতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা।

বৃশ্চিক
কর্কটক নাগকে পুজোর রীতির কথা বলা হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। নাগ দেবতার উদ্দেশে দুর্বা, কুশ, ফুল, জল, ও দুধ দিয়ে পুজো করার রীতি বহুদিন ধরে প্রচলিত রয়েছে। অনেক সময় নাগ দেবতাতে সন্তুষ্ট করতে গোবর দিয়েও পুজো করার রীতি প্রচলিত রয়েছে।

ধনু
ধনু রাশিতে শঙ্খচূর্ণ সাপের আরাধনা কাম্য বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ মতে যদি ধনু রাশির জাতক জাতিকারা শঙ্খচূর্ণ সাপের পুজো নির্দিষ্ট বিধি অনুসারে করতে পারেন,তাহলে তা খুবই ফলদায়ী হবে।

মকর
ঘাতক নাগকে পুজো করা এই নাগ পঞ্চমী তিথিতে খুবই কার্যকরী ঘটনা। এমন এক দিনে মকর রাশির জাতক জাতিকারা যদি মন্দিরে গিয়ে বিষধর ঘাতক সাপের রূপে সর্বরাজকে পুজো করেন , তাহলে মঙ্গলময় জীবন লাভের সম্ভাবনা থাকবে। এমনই মত বিভিন্ন জ্যোতিষবিদের।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকাকা বিষধর সাপের পুজো কোনও শিবমন্দিরে গিয়ে করতে পারেন। এই নাগপঞ্চমীতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব পড়বে। এই রাশির জাতক জাতিকারা কেরিয়ারে প্রবল উন্নতি করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

মীন
শেষনাগের প্রতিমা সামনে রেখে মীন রাশির জাতক জাতিকারা পুজো করতে পারেন। এতে বিশেষ ফল লাভ করা যায়। মীন রাশির জাতক জাতিকারা জীবনের বহু বাধা কাটিয়ে নিতে পারবেন।












Click it and Unblock the Notifications