নাগপঞ্চমী ২০২১ এর তিথিতে ১০৮ বছর পর পড়ছে বিশেষ যোগ, কালসর্প দোষ কাটানোর সুযোগ আসন্ন
নাগপঞ্চমী ২০২১ এর তিথিতে ১০৮ বছর পর পড়ছে বিশেষ যোগ, কালসর্প দোষ কাটানোর সুযোগ আসন্ন
হিন্দু শাস্ত্র মতে নাগ পঞ্চমী একটি বিশেষ রীতি মেনে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়। উত্তর ভারত জুড়ে এই বিশেষ তিথিতে একাধিক অনুষ্ঠান উদযাপিত হয়। হিন্দি পঞ্জিকা মতে সামনেই আসছে নাগ পঞ্চমী। আর এই আসন্ন নাগ পঞ্চমির দিনে পড়ছে একটি বিশেষ যোগ। জ্যোতিষ মতে বলা হচ্ছে এই বিশেষ যোগ ১০৮ বছর পড়ছে ভারতে। শ্রাবণের শুক্লপক্ষের এই অনুষ্ঠান ঘিরে একাধিক লক্ষণ দেখে নেওয়া যাক।

কবে পড়ছে নাগ পঞ্চমী ?
জানা যাচ্ছে অগাস্টের ১৩ তারিখ পড়ছে নাগ পঞ্চমী। এমন দিনে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন কালিয়াকে। দানব কালিয়া দমনের দিনটিকে নাগ পঞ্চমী হিসাবে পালন করা হয়। মনে করা হত, যমুনা নদীতে এই কালিয়া নাগ বসবাস করত। আর তার অত্যাচারেই এলাকার মানুষ অত্যিষ্ট হয়ে যেতেন। এই পরিস্থিতিতে নাগ পঞ্চমী ঘিরে একাধিক কাহিনি বর্ণিত রয়েছে। আর শ্রীকৃষ্ণের এমন দানবীয় সাপ দমনের ঘটনার দিনটিকে বিশেষ রূপে নাগ পঞ্চমী হিসাবে পালন করা হয়।

১০৮ বছর পর বিশেষ যোগ
প্রসঙ্গত, আগামী ১৩ অগাস্ট নাগ পঞ্চমীর দিন ১০৮ বছর পর একটি বিশেষ যোগ পড়ছে। এমন এক দিনে উত্তরা যোগ ও হস্ত নক্ষত্র একত্রিত হচ্ছে। একই সঙ্গে অবস্থান করবে শিন নক্ষত্রও। যা ১০৮ বছর আগে নাগ পঞ্চমী তিথিতে দেখা গিয়েছিল। স্বভাবতই এই যোগ ঘিরে রীতিমতো কৌতূহলী জ্যোতিষবিদরা। এমন যোগে বগু ফাঁড়া কেটে যায় বলে কথিত রয়েছে। মূলত, কালসর্প দোষ কাটাতে যে নক্ষত্র সবচেয়ে বেশি বিবেচ্য, সেই শিন নক্ষত্রের যোগই আসছে এই সময়।

কাল সর্প দোষ কাটানোর মোক্ষম সময়!
নাগ পঞ্চমীতে নাগ দেবীর পুজো অত্যন্ত শুভ বিষয়। এছড়াও বহু জ্যোতিষ শাস্ত্রবিদ মনে করছেন যে কাল সর্প নির্বাণ পুজো করা আবশ্যক। বিশেষত ত্রম্বকেশ্বর ও কালাহস্তি মন্দিরে এই কাল সর্প দোষ কাটানোর একটি দারুন ভালো পুজো সম্পন্ন হয়। জ্যোতিষবিদরা বলছেন, এই মন্দিরগুলিতে পুরোহিতরা কাল সর্প দোষ কাটানোর সিদ্ধ হস্ত। এঁদের যজ্ঞ বলেই বহুজনের কাল সর্প দোষ কেটেছে। এছাড়াও সর্প রাজ পুজো বিধিও কাল সর্প দোষ কাটাতে সাহায্য করে বলে দাবি করেন অনেকে। পাঁচ মাথা বিশিষ্ট সর্প রাজের রুপোর মূর্তি এনে , তা চালের উপর বসাতে হয়। এতে হলুদ দিয়ে পুজো পদ্ধতি সম্পন্ন করতে হয়। এছাড়াও গোমেদ পরলে এই কাল সর্প দোষ সংক্রান্ত সমস্যা কেটে যায় বলে দাবি অনেকের। এছাড়াও বৈদুর্য বা 'ক্যাটস আই' রত্ন পরলেও এই সমস্যা কেটে যায়।

কাল সর্পদোষের ফলে কী কী ঘটে?
মূলত , কাল সর্প দোষের প্রভাব বিভিন্ন মানুষে বিভিন্ন রকমের হয়। এটি নির্ভর করে একজন মানুষের কোষ্ঠীর ওপর। যদি কাল সর্প দোষে রাহু ও কেতুর প্রভাব থাকে, তাহলে সেই ব্যক্তি প্রবল সমস্যায় পড়ে যাবেন। এচটি নির্ভর করে কোষ্ঠীতে রাজ যোগের ওপর। কাল সর্প দোষ যাঁদের থাকে,তাঁরা মূলত বহু ক্ষেত্রে কাজে বাধা পেতে পারেন। কাল সর্প দোষের ফলেই এমন কাণ্ড হতে পারে।












Click it and Unblock the Notifications