আজই এই বদভ্যাস ত্যাগ করুন, না হলে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন

আজই এই বদভ্যাস ত্যাগ করুন, না হলে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন

মানুষের জীবনের উত্থান-পতন লেগেই থাকে। যখন কোনও মানুষের জীবনে খারাপ কিছু হয় তখন সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন। তারা মনে করে তার ভাগ্য খারাপ বলে তার জীবনে খারাপ হচ্ছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কিছু বলা আছে, যে কাজগুলো করলে মানুষের জীবনে খারাপ সময় আসে। আবার অনেক মানুষের মধ্যে কিছু বদভ্যাস আছে, যা ব্যক্তি জীবনে খারাপ প্রভাব ডেকে আনে। এই কারণেই অনেক মানুষের জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাহলে জেনে নিন কোন কোন কাজ একদমই করবেন। তাতে আপনার জীবনে খারাপ সময় আসবে। সেই সঙ্গে বারবার আপনাকে অপবাদ পেতে হয় অন্য সকলের থেকে। তাহলে কোন কাজ একদম করবেন না, জেনে নিন।

নখ কামড়াবেন না

নখ কামড়াবেন না

জ্যোতিষশাস্ত্রে কখনোই নখ কামড়াবেন না। প্রায় সময়ই আমরা নখ কামড়ে থাকি, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। জ্যোতিষশাস্ত্রে নখ কামড়ালে সূর্য দুর্বল হয়ে পড়ে। যার কারণে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। আমরা যতই ভাল কাজ করি, আমাদের ভালো গুন কেউ দেখতে পাবেন না। ভাগ্য আমাদের সহায়তা করে না। আমাদের আর্থিকক্ষেত্রে অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তাই আজ এই বদভ্যাস ত্যাগ করুন।

 পা টেনে টেনে হাঁটা

পা টেনে টেনে হাঁটা

অনেক ব্যক্তি পা টেনে হাঁটেন, এমন বদ অভ্যাস ত্যাগ করুন। এতে কিন্তু দাম্পত্য জীবন খুব ক্ষতিগ্রস্ত হয়। শুধু যে দাম্পত্য জীবন তা নয় এতে পারিবারিক জীবন অনেক অশান্তির সম্মুখীন হয়। সব সময় পা উঁচু করে হাঁটার চেষ্টা করুন। পা টেনে হাঁটলে জীবনে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এই অভ্যাস ত্যাগ করুন।

 জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না

জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না

বাড়িতে জুতো কখনোই ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। তাহলে আপনার ভাগ্য আপনার সাত দেবে না। আপনার ঘরের নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে, ইতিবাচক শক্তি বেরিয়ে যাবে। আর এর কারনে মা লক্ষ্মী কিন্তু রেগে যায়। জীবনে আপনার অহেতুক সমস্যা দেখা দেবে। তাই এতে জীবনে সফল হওয়া যায় না। কোন ব্যক্তির, বা কারোর সংসারে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। এগুলি রাখলে কোনদিন জীবনে সাফল্য আসবে না।

বাড়ির চারপাশে ময়লা রাখবেন না

বাড়ির চারপাশে ময়লা রাখবেন না

জ্যোতিষশাস্ত্রে ঘরে বা বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ময়লা রাখবেন না। ময়লা ফেলার জন্য একটি পাত্র রাখুন। জীবনে শুভ শক্তি নষ্ট হয়ে যায়। জীবনে আপনি যা আয় করবেন তার সব আপনার ব্যয় হয়ে যাবে। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে। জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সে মতন অর্থ রাখতে পারেন না। ঘর সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ এতে মা লক্ষ্মী রেগে যান।

রান্নাঘর পরিষ্কার রাখুন

রান্নাঘর পরিষ্কার রাখুন

রান্নাঘর কখনোই নোংরা রাখবেন না, সর্বদা পরিষ্কার রাখুন। অনেক লোকের বাড়িতে রান্না ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে বাসনপত্র, মসলার জিনিসপত্র রাখেন। এটি কখনোই করবেন না। এতে আপনার অর্থের অভাব দেখা দেয়। বাড়িতে খরচ আরও বাড়তে থাকে। টাকা জমিয়ে রাখতে পারবেন না। বাড়তি করে আপনারা এতটাই বেড়ে যায় সেটা খুব কষ্টকর হয়ে যায়। আপনি জীবনে কোন কাজে সফলতা আনতে পারবেন না। কারণ আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে নেতিবাচক শক্তি প্রবেশ করে। তাই আজ এই বদ অভ্যাস ত্যাগ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+