চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এই ছয় রাশির জাতক-জাতিকাদের ওপর, জ্যোতিষ মতে দেখে নিন এঁদের গুণাগুণ
বিশ্বাসের দাম সকলে সমানভাবে দেননা। অনেকেই জীবনে পিছন থেকে ছুরি মেরে থাকেন, বিশ্বাসের সুযোগ নিয়ে। এমন বিশ্বাসভঙ্গ বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়। কখনও তা দেখা যায় বন্ধুত্বে, কখনও পারিবারিক সম্পর্কে আবার কোথাও তা প্রেমের ক্ষেত্রেও উঠে আসে। চারিদিকের দুনিয়ায় যখন কেবলই হানাহানি ও আপনজনের মধ্যে বিভেদ দেখা যায়, তখন ঠাওরানো যায় না যে, কাকে বিশ্বাস করলে তা সুফল দেবে। কে হবেন আস্থাভাজন। এমন অবস্থায়, জ্যোতিষ শাস্ত্র বলে দিচ্ছে যে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর ভরসা করলে , তাঁরা কাঙ্খিত আস্থার যোগ্য সম্মান দেবেন। একনজরে দেখা যাক সেই সমস্ত বিশ্বাসযোগ্য রাশির নাম ও গুণাগুণ।

মেষ
১২ টি রাশির চক্রে সবচেয়ে বেশি আস্থা রাখা যায় মেষ রাশির উপর। এমনই মত জ্যোতিষ। বিশেষজ্ঞদের মতে , মেষ রাশির জাতকরা সহজাতভাবেই বুঝে যান, কোনও নির্দিষ্ট পরিস্থিতিতে কোন কাজ করা উচিত। ঠিক আর বেঠিককে মেপে নিতে নিজের মতো করে বিশ্লেষণ করে ফেলেন এই মেষ রাশির জাতকরা। তারপর সিদ্ধান্ত নেন এঁরা। বিভিন্ন বিষয়কে যুক্তি দিয়ে বুঝে তবেই এঁরা সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। আর সেই জায়গা থেকে এঁরা তাঁর প্রতি অপরের বিশ্বাসে আস্থা রাখেন। আর অন্যের বিশ্বাসকে সম্মান করেন। ফলে এঁদের ওপর ভরসা রাখা যায়।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা খুবই টেনশন প্রবণ। কোনও একটি জিনিসকে কেন্দ্র করে এঁরা প্রবল রাগ , অভিমান বা চিন্তা করে থাকেন। আশপাশের মানুষ কেমন আছেন , তা নিয়ে এঁদের বিস্তর চিন্তা। সেই জায়গা থেকে এঁরা খুবই সহজ সরল প্রকৃতির মানুষ হন। ফলে এঁরা অন্যের বিশ্বাসকে জয় করতে জানেন। এঁদের ওপর সহজেই ভরসা রাখা যায়।

বৃশ্চিক
মূলত, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সামান্য রাগী হন! এমনটা অনেকেই বলে থাকেন। তবে মনের দিক থেকে এঁরা অত্যন্ত সহজভাবে ভাবনা চিন্তা করেন। গভীরভাবে কাউকে ভালোবাসতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁকে কাছ থেকে দেখে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে নিতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এঁরা খুবই আস্থাভাজন। কেউ যদি এঁদের বিশ্বাস করছেন একবার এঁরা বুঝে নেন, তাহলে তাঁকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখেন।

তুলা
আড্ডা আর গল্প করতে খুবই ভালোবাসেন তুলা রাশির জাতক জাতিকারা। তবে এঁরা সিদ্ধান্ত নিতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। অচেনা মানুষকে এঁরা সহজে বিশ্বাস করতে পারেন না, তবে কারোর বিশ্বাস অর্জন করে ফেললে এঁরা তাঁকে আগলে রাখেন। সহজে মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আর এঁরা যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তা থেকে পিছু হটেন না। ফলে এঁদের ওপর যদি বিশ্বাস করে কেউ কোনও দায়িত্ব দেন, তাহলে তিনি নিশ্চিন্তে থাকতে পারেন। এমনটাই বলছে, জ্যোতিষশাস্ত্র।

কর্কট
১২ টি রাশির মধ্যে সেরা বিশ্বাসযোগ্য রাশির তালিকায় দ্বিতীয় স্থানে কর্কট রাশি। মানুষের মধ্যে সবচেয়ে বেশি মিশে যেতে পারেন এঁরা। আর যাঁর সঙ্গে একবার বন্ধুত্ব সহজেই হয়ে যায়, তাঁর সঙ্গে আর বিচ্ছেদের পথে যান না এই রাশির জাতক জাতিকারা। সততার সঙ্গে প্রতিটি কাজে এঁরা বিশ্বাসী। তাই প্রেমের ক্ষেত্রেও এঁরা সততা ধরে রাখেন। আর সেই সততা থেকেই আসে এঁদের আস্থার বিষয়টি। এঁরা সকলের প্রতি আস্থা রেখে, ও আস্থা অর্জন করে চলতে অভ্যস্ত।

মকর
কোনও বিপদে পড়ে যদি কেউ ডাকেন, তাহলে মকর রাশির জাতক জাতিকারা সবচেয়ে আগে এগিয়ে আসেন। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা এঁদের সহজাত। তবে তারই সঙ্গে এঁরা ভীষণভাবে মানুষের আস্থা জিতে নেন। মকর রাশির জাতক জাতিকাদের যদি কেউ বলেন, কোনও কথা গোপন রাখতে , তাহলে তাঁরা তা করেন। আর কারোর আস্থা, ভরসার জায়গা ধরে রাখতে এঁরা জান-প্রাণ দিয়ে লড়ে যান।
(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications