Chandra Gochar 2024: কবে ধনুতে প্রবেশ চন্দ্রের, কেরিয়ার থেকে ব্যবসায় লাভ হবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে চন্দ্রেরও। রাহু, কেতু শনি ছাড়া প্রত্যেকটি গ্রহ ঘর পরিবর্তন করতে সময় নেয় এক মাস, কিন্তু চন্দ্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে সময় নেন মাত্র আড়াই দিন। বর্তমানে চাঁদ বৃশ্চিক রাশিতে উপস্থিত রয়েছে, ৯ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।
আর এই বিশেষ দিনেই পালিত হবে বছরের প্রথম মাসের মাসিক শিবরাত্রি। ৯ জানুয়ারি পৌষ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই বিশেষ দিন পালন করা হবে। আর এই বিশেষ দিনে উপোস করে পালন করে থাকেন সকলেই। অনেকেই এই বিশেষ দিনে কিন্তু মহাদেবের পাশাপাশি মা পার্বতীরও পুজো করার বিশেষ রীতি রয়েছে।

- কবে চন্দ্র স্থান পরিবর্তন করবে
এই বিশেষ দিনে চন্দ্র দেবতার পূজা করলে বিশেষ লাভ হয়। আর্থিক দিকে লাভ হয়, জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। আর এই বিশেষ দিনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হয়, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। চন্দ্র বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ৯ জানুয়ারি ৯ টা ১১ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে, তারপর ১১ জানুয়ারি চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে।
- বৃশ্চিক রাশি
চন্দ্র ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এ সময় নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। এরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া এই সময় আপনি অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব লাভবান হবেন আপনারা।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু হবে। চাঁদ ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে।আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। ব্যবসায় কোথাও যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করলে আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications