চন্দ্র ও বৃহস্পতির মিলনে ব্যবসা থেকে চাকরিতে উন্নতির জোয়ার আসবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে ২৭ টি নক্ষত্র, ১২ রাশি ও ৯ টি গ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি নক্ষত্র, গ্রহই কিন্তু সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বর্তমানে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে রয়েছে। চলতি মাসের ৪ তারিখ চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করেছে। চন্দ্র ও বৃহস্পতির মিলন হয়েছে। আর এসময় এই দুই গ্রহ মিলে তৈরি করেছে 'গজকেশরী রাজযোগ’।
এই দুই শুভ যোগের মিলনে কিছু রাশির জাতক জাতিকারা নতুন সম্পত্তির মালিক হবেন। ব্যবসাতেও তারা লাভের মুখ দেখবেন। জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত গুরু গ্রহ ও চন্দ্র মিলিত অবস্থায় থাকবে। আর্থিক দিকে কাদের লাভ হতে চলেছে, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির দ্বিতীয় ঘরে এই দুই শুভ গ্রহের মিলন হয়েছে। এসময় আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনি আপনার মন মতন চাকরি পাবেন। এসময় খরচ একটু কমাবার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আপনার ভালোই থাকবে। অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা মডেলিংয়ে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের অষ্টম ঘরে বৃহস্পতি ও চন্দ্রের মিলন হয়েছে। এসময় আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রত্যেকটি ঝামেলা থেকে আপনি বের হতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। শরীর আপনার ভালোই থাকবে। চাকরি থেকে ব্যবসায় মিলবে সাফল্য। এই সময় আপনার যদি শরীর খারাপ হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নতুন সম্পত্তির কেনার সম্ভাবনা রয়েছে। নব বিবাহিত ব্যক্তিদের খুব ভালো সময়। এই সময় এই রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারবেন। সেখানে লাভের সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘরেই মিলিত হয়েছে এই দুই গ্রহ। তাই আপনার ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার নতুন ব্যবসায় খুব সফলতা আসবে। আপনি আপনার পুরানো ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভ করতে পারবেন। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবে। জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে থাকবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications