সেপ্টেম্বর ২০১৬ মাসিক রাশিফল : তুলা রাশি
ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গ উপভোগ করুন। প্রেমের ক্ষেত্রেও সাফল্য জুটতে পারে। প্রথম দেখায় প্রেমে পড়তে পারেন। সামাজিক মেলামেশা আপনার কাজে দিতে পারে। নিজের সৃষ্টিশীল ভাবনাগুলিতে শান দিন।
আপনার উৎসাহ উর্ধ্বমুখী হবে। তা আপনাকে শক্তি জোগাবে। অস্থিরতাকে প্রশ্রয় দেবেন না। বরং সেটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে।

সামান্য খাটনি বাড়তেও স্বীকৃতি ও সাফল্য পাবেন। পকেটে লক্ষ্মীধন আসবে। নিজের মনের আসল ইচ্ছেগুলি পূরণ করার চেষ্টা করুন। ইতিবাচক থাকুন, সাফল্য আসবে।
এইসময়টি আপনার জন্য বেশ ভালো। আগামী ১২ মাসের পরিকল্পনা করে রাখতে পারেন। নিজের মনের কথা শুনে চলুন। নিজের শক্তি-দুর্বলতা পরখ করুন। মানসিকভাবে অনেক শক্তিশালী মনে হবে নিজেকে।












Click it and Unblock the Notifications