সেপ্টেম্বর ২০১৬ মাসিক রাশিফল : মিথুন রাশি

কাজের ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়াটা অত্যন্ত জরুরি। নিজের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ ভাগ করে নিন সঙ্গী/সঙ্গীনীর সঙ্গে। রোমান্টিক মুহূর্ত উপহার দিন প্রেমের মানুষটিকে। ব্যস্ত জীবন থেকে একটা ছোট্ট ব্রেক নিন। একে অপরের সঙ্গে সময় কাটান, মজা করুন। পরস্পরকে আরও ভাল করে জানার চেষ্টা করুন। সম্পর্কের দুরত্ব ঘোচানোর জন্য এটাই আদর্শ সময়।

নিজের মনের ভাব আরও সৃজনশীল উপায়ে বোঝানোর চেষ্টা করুন। আপনার মধ্যেও যে কোথাও একটা সুপ্ত রোমান্টিক মানুষ রয়েছে তা বোঝানোর চেষ্টা করুন সঙ্গীকে।

সেপ্টেম্বর ২০১৬ মাসিক রাশিফল : মিথুন রাশি

নতুন অনেক মানুষের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে নতুন কারোর সঙ্গে আলাপ হলেই প্রথম দর্শনে চোখ বন্ধ করে ভরসা করে নেবেন না মানুষটিকে। কারণ আপনার সঙ্গে ছোটখাটো জালিয়াতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই কুটনীতি অবলম্বন করুন। ধৈর্ষ হারাবেন না।

আপনার কাজের ক্ষেত্রে সময়টা খুব ভাল না। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ খুব খারাপ হওয়ার সম্ভাবনাও নেই, তবে আপনাকে কর্মক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। শরীরের ছোটখাটো সমস্যা হতে পারে তাই শরীরের প্রতি যত্ন নিন।

এই মাসে কোনও গুরুত্বপূর্ণ চুক্তিপত্রে সই করবেন না। এই মাসটা অপেক্ষা করে নিন। কারণ আর্থিক দিক থেকেও এই মাসটা আপনার পক্ষে খুব একটা শুভ নয়। কোনও ঝগড়া বা তর্কে জড়াবেন না। নিজের অলস সময়কে সৃজনশীল কাজে ব্যবহার করার চেষ্টা করুন। অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে কাজের চাপ বেশি থাকতে পারে। তাই টাইম ম্যানেজমেন্টটা এই সময়ে অত্যন্ত জরুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+