মুলাঙ্ক বিচারে কেমন যেতে চলেছে জুন মাস? জানুন সংখ্যার ভাগ্যফল ​​

মুলাঙ্ক বিচারে কেমন যেতে চলেছে জুন মাস? জানুন সংখ্যার ভাগ্যফল ​​

হাতে আর মাত্র একটা দিন, তারপরেই শুরু হতে চলেছে চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ষষ্ঠ মাস জুন মাস। আর এই মাসে গ্রহচক্রের সঙ্গে সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের অন্যান্য গণনা ক্ষেত্রেও নানা রকমের পরিবর্তন ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংখ্যাতত্ত্বও হল এমন এক বিদ্যা যা মানুষের ভাগ্য ও ভবিষ্যৎ গণনার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য মাধ্যম। নতুন মাস শুরু হতে চলেছে একদিন পর থেকেই। তার আগে জেনে নেওয়া যাক সংখ্যা তত্ব বা নিউমেরোলজির বিচারে কোন সংখ্যার জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে জুন মাস।

রেডিক্স কী?

রেডিক্স কী?

সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী, রেডিক্স হল কোনও জাতক বা জাতিকার মুলাঙ্ক। এই মুলাঙ্কই সেই ব্যক্তির ভাগ্য সংখ্যা। এই সংখ্যা নির্ণয় করা হয় যে কোনও ব্যক্তির জন্ম সাল, তারিখ ও মাসের মোট যোগফল দিয়ে। ধরে নেওয়া যাক কোনও ব্যক্তির জন্মদিন ০১.০১.১৯৯০, তাহলে সেই ব্যক্তির মুলাঙ্ক বা রেডিক্স হবে ১+১+১+৯+৯+০= ২১, আবার সেটিকে যোগ করে ২+১=৩। অর্থাৎ এই ব্যক্তির মুলাঙ্ক ভা ভাগ্য সংখ্যা হল ৩।

 মুলাঙ্ক ১

মুলাঙ্ক ১

এই মুলাঙ্কের জাতক জাতিকাদের জন্য এই মাসটি নতুন ব্যবসার কাজের জন্য ভাল হবে। কাজের ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে প্রতিপক্ষকেও জয় করতে সক্ষম হবেন। এই মুলাঙ্কের ব্যক্তিরা নতুন বন্ধুদের কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। আগামী মাসে পারিবারিক সুখও পাবেন। এই মাসে প্রেমের সম্পর্ক তুঙ্গে থাকবে।

শুভ রং: গোলাপী, শুভ সংখ্যা: ৫

 মুলাঙ্ক ২

মুলাঙ্ক ২

এই মাসে এই মুলাঙ্কের জাতক জাতিকারা নিজেদের কোনও উচ্চ ভূমিকায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং অন্যদের মধ্যে বিবাদ মীমাংসা সুন্দর ভাবে মিটিয়ে দিতে সক্ষম হবেন। বন্ধুর সঙ্গে সম্পর্ক নতুন রূপ নেবে এবং প্রেম শুরু হবে। তবে জুনের প্রথম সপ্তাহে কোনও যানবাহনের সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তাই সাবধান হয়ে যান। এই মাসে ভ্রমণ না করাই ভালো, কারণ তাতে আর্থিক ও শারীরিক ক্ষতি হবে। সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী মাস পর্যন্ত স্থগিত রাখাই মঙ্গল।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

 মুলাঙ্ক ৩

মুলাঙ্ক ৩

এই মুলাঙ্কের জাতক জাতকারা এই মাসে অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন এবং যে কোনও ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া এই সময় এড়িয়ে চলাই ভালো। কাজের ক্ষেত্রে সহকর্মীরা নেতৃত্বের প্রশংসা করবেন এবং এই মুলাঙ্কর জাতক জাতিকারা সম্মান লাভ করতে সক্ষম হবেন। জুন মাসের শেষ পর্যায়ে আর্থিক সুবিধা লাভ করতে সক্ষম হবেন। এই মাসে মহিলাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭

মুলাঙ্ক ৪

মুলাঙ্ক ৪

আসছে জুন মাসে সাফল্য পেতে এই মুলাঙ্কর জাতক জাতিকাদের অনেক সংগ্রাম করতে হবে। তবে চাকরিজীবীদের জন্য উন্নতির পথ খুলে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির জন্য এই মাসটি ভালো। এই মুলাঙ্কর অবিবাহিত ব্যক্তিরা যদি বিবাহের পরিকল্পনা করেন তবে ১১ জুনের পরে ভাগ্য এই বিষয়ে সমর্থন করবে।

শুভ রংঃ গাড় নীল, শুভ সংখ্যাঃ ১

 মুলাঙ্ক ৫

মুলাঙ্ক ৫

এই মাসে কাজের ক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন দেখা যাবে কিন্তু এগুলো শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হবে। পারিবারিক সম্পর্কের দিক দিয়েও কিছু পরিবর্তন আসবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় কথায় সতর্ক থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পেতে পারেন।

শুভ রং: হালকা রঙ, শুভ সংখ্যা: ২১

মুলাঙ্ক ৬

মুলাঙ্ক ৬

জুন মাসে, আয়ের নতুন উত্স তৈরি হবে, যা আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে। ঘর সাজাতে সময় ও অর্থ ব্যয় হবে। শিল্প, সঙ্গীত ইত্যাদির প্রতি আগ্রহের পাশাপাশি আপনি ভ্রমণের সুবিধাও পাবেন। বাণিজ্য ও পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্বস্তি পাবেন।

শুভ রং: লাল শুভ সংখ্যা: ১৭

 মুলাঙ্ক ৭

মুলাঙ্ক ৭

এই মাসে ৭ মুলাঙ্কর জাতক জাতিকারা বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন। এই মাসে এই মুলাঙ্কর জাতক জাতিকা যারা পড়ুয়া, তাদের পড়াশোনা ও কোনও বৈজ্ঞানিক গবেষণার প্রতি আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে ছোটখাটো বিবাদ হবে। খাদ্য ও বস্ত্রের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় অগ্রগতি হবে।

শুভ রং: ধূসর সাদা, শুভ সংখ্যা: ২

 মুলাঙ্ক ৮

মুলাঙ্ক ৮

এই মাসে মুলাঙ্ক ৮ এর জাতক জাতিকাদের করা পরিকল্পনাগুলি অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাবে। এই মুলাঙ্কর জাতকের চারপাশের সবাই তাঁদের নেতৃত্ব মেনে নেবেন এবং সকলকে পথ দেখাতেও সক্ষম হবেন মুলাঙ্ক ৮ এর ব্যক্তিরা। এই মাসটি বিনিয়োগের ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য সবথেকে ভালো সময়। তবে এই মাসে শিশুদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন।

শুভ রং: হালকা কমলা, শুভ সংখ্যা: ৩

 মুলাঙ্ক ৯

মুলাঙ্ক ৯

এই মাসটিকে এই মুলাঙ্কর জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের সেরা মাস বলা যেতে পারে। প্রথমেই এই মুলাঙ্কের ব্যক্তিরা নিজেদের খারাপ অভ্যাস থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। সম্পর্কের বিবাদ দূর হবে এবং প্রেমের ভাবনা অনুভূত হবে। এই মাসে এই মুলাঙ্কের ব্যক্তিরা ঈশ্বরের উপস্থিতির অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়া পার্লার, স্পা বা গ্রুমিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মাসে আরও সাফল্য পাবেন।

শুভ রং: কমলা শুভ সংখ্যা: ৬

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+