অর্থ ও ব্যবসায় উন্নতি হবে, আজই করুন কালো হলুদ দিয়ে এই প্রতিকারগুলি
কালো হলুদের উপকারিতা
হলুদ রঙের হলুদের বিষয়ে তো সবাই জানেন। মশলায় ও রান্নায় এর ব্যবহার ছাড়া এই হলুদ বিষ্ণুর পুজোতেও কাজে আসে। জ্যোতিষে এই হলুদকে সুখ ও সমৃদ্ধির কারক হিসাবে মানা হয়ে থাকে। এর জন্য এর প্রয়োগ সমস্ত শুভ কাআজে করা হয়। তবে কালো হলুদেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে জ্যোতিষে। কালো হলুদের প্রতিকার করা হয় অর্থ এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি থেকে রেহাই পেতে। কালো হলুদের এই উপায়গুলি করলে ব্যবসায় অগ্রগতি হয়। সেই সঙ্গে পরিবার সুখী ও সমৃদ্ধশালী থাকে।

প্রথম প্রতিকার
কালো হলুদ, নাগকেশর এবং সিঁদুর একসঙ্গে একটি রূপোর বাক্সে রেখে, লক্ষ্মী মন্দিরে যান এবং মা লক্ষ্মীর পায়ে স্পর্শ করুন। এর পরে, ঘরে যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। শুক্লপক্ষের প্রথম শুক্রবার এই প্রতিকার করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে কোনও অপব্যয় হয় না। টাকাও কাছেই থাকে।

দ্বিতীয় প্রতিকার
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার এক পিণ্ড কালো হলুদ গ্রহণ করুন। এর সঙ্গে ১১টি গোমতী চক্র, ১১টি কড়ি এবং একটি রৌপ্য মুদ্রা একটি হলুদ কাপড়ে বেঁধে একটি পুঁটলি তৈরি করুন। এর পরে, এই পুঁটলিটি হাতে রেখে ১০৮ বার 'ওম নমো ভগবতে বাসুদেবায়' জপ করুন। তারপর এই পুঁটলিটি টাকার জায়গায় বা নিরাপদে রাখুন। এতে করে ব্যবসায় আসা আর্থিক সমস্যা শীঘ্রই দূর হতে পারে।

তৃতীয় প্রতিকার
যে কোনও মাসের গণেশ চতুর্দশর দিন বা যদি অমাবস্যা আর শুক্রবারের সংযোগ একসঙ্গে হয় সেদিন হলুদ কাপড়ে কালো হলুদ আর একটি রূপো রেখে পুজোর জায়গায় রাখুন। তার পর এই পুঁটলিটিকে যেখানে টাকা-পয়সা রাখেন বা লকারে রেখে দিন। মানা হয় যে এই প্রতিকার করলে কখনও অর্থের কমতি হয় না।

চতুর্থতম প্রতিকার
কালো হলুদ পিষে তাতে জাফরান বা গঙ্গাজল মিশিয়ে নিন। এর সংমিশ্রণ দিয়ে গোলা বা অন্যান্য জায়গায় একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। মাসের প্রথম বুধবার এই প্রতিকার করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যবসায় উন্নতি হয়।

পঞ্চমতম প্রতিকার
সিঁদুর দিয়ে লাল কাপড়ে কালো হলুদ মুড়ে দিন। এর পরে, গুরু-পুষ্য নক্ষত্রের সংযোগের দিন, এটি প্রথমে পজোরর স্থানে রাখুন। তারপর ভল্ট বা টাকার জায়গায় রাখুন। এতে করে সম্পদ বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications