আপনার সঙ্গীটি কতটা রোম্যান্টিক, কেমন চরিত্রের, তা বলে দেবে গায়ের তিল
সামুদ্রিক শাস্ত্রের দাবি, গায়ের তিল থেকে জানা যায় একজন ব্যাক্তি কেমন প্রকৃতির। আর তিলের অবস্থান দেখেই চিনেনিন আপনার পছন্দের মানুষটি কেমন।
নিজের সঙ্গীটির সম্পর্কে যে কোনও তথ্য নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল থাকে সকলের মনে। পছন্দের মানুষটি কেমন চরিত্রের বা তিনি কতটা রোম্যান্টিক হবে , তা জানান দেয় তিলতত্ত্ব। সামুদ্রিক শাস্ত্রের দাবি, গায়ের তিল থেকে জানা যায় একজন ব্যাক্তি কেমন প্রকৃতির। আর তিলের অবস্থান দেখেই চিনেনিন আপনার পছন্দের মানুষটি কেমন।

কপালে তিল
কোনও ব্যাক্তি বা মহিলার কপালে তিল থাকলে বোঝায়, যেকোনও ঝড়ঝাপ্টা সে সামলে নিতে পারে। তবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে তাঁর একটু বেশি সমস্যা হয়। দাম্পত্য প্রেমের ক্ষেত্রেও এঁরা একটু পিছিয়ে পড়েন।

থুতনিতে তিল
থুতনিতে কারো তিল থাকলে, সামুদ্রিক শাস্ত্র মতে সেই ব্যাক্তি বা মহিলা প্রেমের ক্ষেত্রে খুব একটা গভীর হন না। তবে সৌভাগ্যবশত, তাঁদের সঙ্গীরা ঠিক তার উল্টো হন। যাঁদের থুতনিতে তিল রয়েছে, তাঁদের প্রেমে , ভালোবাসায় ভরিয়ে রাখেন তাঁদের প্রেমিক /প্রেমিকা বা স্ত্রী/স্বামী ।

গালে তিল
আপনার সঙ্গীটির ডান গালে যদি তিল থাকে, তাহলে সেই ব্যাক্তি খুবই রোম্যান্টিক হবেন। ভালোবাসায় সেই ব্যাক্তি ভরিয়ে দেবেন। আর যদি বাঁ গালে তিল থাকে, তাহলে তাঁর থেকে একটু সাবধানী দূরত্ব বজায় রাখা ভালো।

হাতে তিল
যাঁদের ডান হাতে তিল থাকে, তাঁদের প্রেমিক বা প্রেমিকারা খুবই বিশ্বাসী হন। এছাড়া, এই ব্যাক্তিরা ভালোবাসায় ভরিয়ে রাখেন তাঁদের প্রেমিকা বা প্রমিককে। তবে, যাঁদের বাঁ হাতে তিল রয়েছে তাঁদের গভীর প্রেম বা ভালোবাসা পেতে অনেক সময় লাগে।

চোখের ভিতর তিল
অনেকেরই চোখের ভিতর তিল থাকে। ডান চোখের মধ্য়ে তিল থাকলে তা বোঝায়, যে সেই ব্যাক্তি বা মহিলা, প্রচুর ভালোবাসা পাবেন। আর বাঁ চোখের ভিতর তিল থাকলে, তাঁর দাম্পত্যে ঝামেলা লেগে থাকারা সম্ভাবনা থাকে।

ভ্রুর নিচে তিল
ভুরুর নিচে তিল থাকলে সেই ব্যাক্তির মধ্যে ঝগড়ার প্রবণতা খুবই বেশি। তাঁর পারিবারিক জীবনও খুব একটা শান্তিদায়ক হয় না।

নাকে তিল
নাকের একবারে ডগে তিল থাকলে যৌনতা বিষয়ক কিছু সমস্য়ায় পড়ার সম্ভাবনা থাকে। আর নাকের মাঝখান বরাবার তিল থাকলে, সেই ব্যাক্তি ফ্ল্যার্ট করায় বেশ পটু হন। প্রেমে এঁরা সহজে পড়েন না। নাকের একধারে তিল থাকলে তা বোঝায়, যে ওই ব্যাক্তি তাঁর সঙ্গীর প্রতি গভীর প্রেমে আকৃষ্ট।

ঠোঁটে তিল
নিচের ঠোঁটে তিল থাকলে সেই ব্যাক্তি বা মহিলা বেশ রোম্যান্টিক হন। তবে এঁদের বহু সঙ্গী থাকে। যৌন উদ্দমও এঁদের মধ্যে প্রচুর।

কাঁধে তিল
কাঁধের তিল যত বেশি গাঢ় রঙের হয়, তত বেশি ভালোবাসা সেই ব্যক্তি পেয়ে থাকেন। পাশাপাশি নিজের সঙ্গীর সমর্থনও এঁরা পেয়ে যান সহজে।

কোমরে তিল
কোনও ব্যাক্তির কোমরে তিল থাকলে , সামুদ্রিক শাস্ত্র মতে তাঁর সুন্দরী স্ত্রী আসারা সম্ভাবনা বেশি। আর কোনও মহিলার কোমরে তিল থাকলে তাঁর স্বামী অত্যন্ত সুপুরুষ হন , এমনই তত্ত্ব জানাচ্ছে সামুদ্রিক শাস্ত্র ।












Click it and Unblock the Notifications