Mithun Sankranti 2023: মিথুন সংক্রান্তি কেন পালন করা হয়? এদিন কোন কোন কাজ করা শুভ

জুনে মকর সংক্রান্তি পালিত হবে। যদি আপনি গঙ্গা জলে স্নান করেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে, Makar Sankranti will celebrated in june. this time If you bathe in Ganga water then you will get success in life,

জ্যোতিষশাস্ত্রে (astrology) মিথুন সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এটি মূলত দক্ষিণ ভারতের পার্বণ বলে মনে করা হয়। একরাশি থেকে অন্য রাশিতে সূর্য প্রবেশ করাকেই সংক্রান্তি বলা হয়। প্রতিমাসে এই সূর্য অন্য রাশিতে গমন করে। যখন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে তখনই হয় মিথুন সংক্রান্তি।

Mithun Sankranti

কবে সূর্য ঘর পরিবর্তন করবে

প্রতি বছর ১৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা ৭ মিনিটে সূর্যদেব বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এসময় এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনাদের জীবনের সব সমস্যা দূর হবে। আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

মিথুন সংক্রান্তির তাৎপর্য

মিথুন সংক্রান্তিকে (mithun Sankranti) রাজা পূর্বা উৎসবও বলা হয়। দক্ষিণ ভারত এবং ওড়িষ্যায় এদিন খুব জাঁকজমক করে এই পার্বণের অনুষ্ঠিত হয়। বলা হয়, সূর্যের আশীর্বাদে নিয়ে তাঁরা ফসল ফলাতে পারেন। মূলত উত্তর-পূর্ব ভারতে মিথুন সংক্রান্তির দিন দেবতার সূর্য পুজো করা হয়।

শুধু তাই নয় অম্বুবাচী মেলা নামেও পরিচিত। সূর্যের আশীর্বাদ পাওয়ার জন্য এই পার্বণের আয়োজন করা হয়। এরপর থেকেই শুরু হয় বর্ষাকাল। পুজো করলে বিশ্ব মাতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই সময়ে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব পড়ে।

Mithun Sankranti

কোন কোন প্রতিকার মানবেন

মিথুন সংক্রান্তির দিন এমন কিছু প্রতিকারের কথা বলা হচ্ছে যেগুলি মেনে চললে আপনার আর্থিক দিকে ভালো হবে। সংসারে আপনি ভালোভাবে থাকতে পারবেন। জীবনে সাফল্য আসবে । দেখুন কোন কোন প্রতিকার মেনে চলবেন।

সূর্যদেবের পুজো করুন

এদিন সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি আছে। বলা হয়, যদি স্নান সেরে সূর্যদেবকে ফুল নিবেদন করা হয় এবং সূর্যদেবের আরতি করা হয় তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। এতে সূর্যদেবকে খুশি হন। আপনার শরীর ভালো থাকবে। সমাজের সম্মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। জীবনে আসবে সাফল্যও।

Mithun Sankranti

দারিদ্র ব্যক্তিদের দান করুন

এসময় যদি পারেন দারিদ্র ব্যক্তিদের গুড়, ঘি, তামা ইত্যাদি দান করলে আপনার কর্মজীবন ও ব্যবসায় লাভ হবে। যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। যদি আপনার কোনও নতুনভাবে ঢুকতে চান ঢুকতে পারবেন। সেখানে সফলতা অর্জন করতে পারবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। সকল কাজেই সফলতা মিলবে। সেই সঙ্গে যদি পারেন এই দিনে মুখ ডাল, পালং শাক, সবুজ রংয়ের কোনোও বস্ত্র অভাবী ব্যক্তিকে দান করুন।

নুন খাবেন না

মিথুন সংক্রান্তির দিনে সূর্যাস্তের পর কখনোই নুন খাবেন না। এটি করলে আপনার পরিবারের সকলের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে এবং যদি নুন না খান তাহলে সূর্য দেবতার বিশেষ কৃপা পাবেন। সরকারি চাকরি যারা করছেন তাদের জীবনের সফলতা লেগেই থাকবে।

image of salt

পিতৃপুরুষদের জল নিবেদন করুন

মিথুন সংক্রান্তির সময় গঙ্গায় গিয়ে বা কোন নদীর ধারে দাঁড়িয়ে পিতৃপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের পছন্দ মতন খাবার সেখানে নিবেদন করুন। এতে আপনি পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন। জীবনে প্রত্যেকটি কাজে সফলতা পাবেন এবং সেই সঙ্গে পিতৃদোষও দূর হবে।

গঙ্গা স্নান করুন

মিথুন সংক্রান্তির সময় যে ব্যক্তি গঙ্গা স্নান করেন, দেবতার পূজা করেন তাদের সব পাপ ধুয়ে যায়। যদি আপনি গঙ্গায় যেতে না পারেন তাহলে স্নানের জলে সামান্য গঙ্গাজল ঢেলে স্নান করুন। তারপর পাঠ করুন সূর্যচল্লিশা। এতে আপনার জীবনে আর্থিক অবনতি থেকে বের হতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+