অস্তমিত বুধের প্রভাবে ধনসম্পদে কাদের জীবন ভরবে, কারাই বা চাকরিতে সুখবর পাবেন?
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
এই গ্রহের উত্থান ও অস্ত যাওয়াও সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। নভেম্বর মাসের ৩০ তারিখ বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে অস্ত যেতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ব্যবসাতেও তারা খুব উন্নতি করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- তুলা রাশি
তুলা রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখে থাকতে পারবেন।
মনের মানুষের সঙ্গে দেখা হবে। প্রেমিক সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। যারা লেখালেখি, মিডিয়া বা ব্যবসার কাজে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। কাঙ্ক্ষিত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সম্পদ বাড়তে থাকবে।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টি ভালো যেতে চলেছে। এই সময় আপনার নবম ঘরে বসবে এই গ্রহ। তাই আপনারা আয়ও বাড়তে থাকবে। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যদি আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এই সময়ে যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া যারা সোনা ব্যবসা করছেন তাদের জীবনেও সফলতা আসবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
আত্মীয়দের সঙ্গেও ভালোভাবে থাকতে পারবেন আপনি। তাছাড়া আপনার আপনার শুভ পরামর্শে কারোর সাহায্য হতে পারে। এই সময় কাজের জায়গায় সকলের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবেন। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications