কবে অস্ত যাবে রাজকুমার গ্রহ, কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে চলবেন কারা
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। বুধ হল রাজকুমার গ্রহ। যখন এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
অগাস্ট মাসের ১২ তারিখ বুধ সকাল ৯ টা ৪৯ মিনিটে সিংহ রাশিতে অস্ত যাবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। এসময় তাদের জীবনে অসুবিধা বাড়তে পারে। জানেন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে। তবে ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকে না করাই ভালো হবে আপনার জন্য।
স্বাস্থ্যের অবনতি হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, না হলে বিপদে পড়তে হতে পারে আপনাকে। গাড়ি চালালে সাবধানে চালান, কারণ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। চাকরি থেকে ব্যবসায় নানা অসুবিধা আসবে। সোনা ব্যবসায়ীদের কোনও কাজেই লাভ হবে না। বড় ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন।
এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না। ছাত্র-ছাত্রীদের সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়ে যেকোনও স্কিমে অর্থ বিনিয়োগ করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করুন। তাছাড়া আপনারা দাম্পত্য জীবনে খুব অসুবিধা আসবে। স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে থাকবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। আর্থিক সংকটের মুখে পড়তে হবে আপনাকে। এই সময় আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। বাড়ির মেরামতের চ্যালেঞ্জ বা কারোর চিকিত্সা আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলবেন। তবেই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications