Budh Uday 2024: মীনে উদয় বুধের, কোন রাশির ব্যক্তিদের ভাগ্যোদয় নিশ্চিত, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর বদল করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।

বুধ একটি নির্দিষ্ট সময় উদিত হয় আবার নির্দিষ্ট সময় অস্ত যায়, যার প্রভাব পরে পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর। গ্রহের রাজকুমার ২০২৪ সালের শুরুতে মীন রাশিতে উদিত হতে চলেছে, যার শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Budh Uday 2024

  • বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি আমদানি, রপ্তানির ব্যবসা করেন সেখানে সফলতা আসবে। পেশাগত জীবনে খুব উন্নতি করতে পারবেন। সমাজে ক্রমশ সুনাম বৃদ্ধি হবে আপনার। তাছাড়া শেয়ারবাজার, লটারিতে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির(Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। চাকরির ব্যাপারে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। আপনার কর্মজীবনে আপনার মনোযোগ অনেক বেড়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে। এসময় আপনি যদি সম্পত্তির ব্যবসা করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকুন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটান। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে লাভের মুখ দেখবেন আপনি। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিক্ষেত্রে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+