চলতি মাসেই শুরু হবে বুধের উত্থান, ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির ব্যক্তিদের

চলতি মাসেই শুরু হবে বুধের উত্থান, ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির ব্যক্তিদের

বুধকে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। তাকে গ্রহের রাজকুমার বলে মনে করা হয়। বুধ যখন তার ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে সমস্ত রাশির ওপর। সেটি কারোর জন্য শুভ প্রভাব হতে পারে, আবার কারোর জন্য অশুভ প্রভাবও হতে পারে। চলতি মাসের ১৭ তারিখ বুধ কর্কট রাশিতে প্রবেশ করেছে। ২৯ জুলাই থেকে বুধ কিছু রাশিকে শুভ ফল দেবে কারণ এই সময় থেকে বুধের উত্থানের সময় শুরু হবে। জেনে নিন রাশিগুলি কী কী।


মিথুন রাশি

মিথুন রাশি

বুধের উত্থান মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। তারা জীবনে অনেক অর্থ লাভ করতে পারবে। হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারেন। চাকরি ও ব্যবসাক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন। যারা শিক্ষক আইনজীবী বা বেসরকারি কাজে কর্মরত তাদের জীবনে শুভ সময়। পারিবারিক ও দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে। এই সময় আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তাদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় শুভ কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা অনেক বড় অর্ডার পেতে পারেন। এই সময় আপনারা নতুন সম্পত্তি দিতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির ব্যক্তিরা এখন যা চাইবেন তা করতে পারবেন। সকল কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জীবনে সুবিধা আসবে। আয় বাড়বে। জীবনে যা চাইবেন সেটা করতে পারবেন। প্রেম জীবন খুব ভালো থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন দেখা দেবে। যারা ওকালতি, ডাক্তারি, সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনের শুভ সময় উপস্থিত। এই সময় এরা জীবনে সকল কাজেই অনেক সুফল পাবেন। তাই এই শুভ সময় সব কাজ শেষ করুন।শেয়ার বাজারে লাভ করতে পারবেন। এই সময় আপনারা নতুন ব্যবসার বিনিয়োগ করতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের জন্য এটি খুব ভালো সময়।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির লোকেদের কর্মজীবন খুব শুভ হবে। যারা ব্যবসায় যুক্ত তাদের এই সময় জীবনের সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতি হবে। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায়ীদের জীবনের সাফল্যের সময় উপস্থিত। এই সময়ে আপনারা শুভ ফল পাবেন। শুভ কাজ এই সময় শেষ করুন। নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ মিলবে।এই সময় আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন। তাহলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+