কতদিন অস্তমিত অবস্থায় থাকবে বুধ গ্রহ, লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়।
চলতি বছর প্রথমবার অস্তমিত হবে বুধ গ্রহ। ১৯ জানুয়ারি রবিবার ধনু রাশিতে অস্ত গেছে বুধ গ্রহ। ২২ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত অস্ত অবস্থাতেই থাকবে বুধ গ্রহ। এই সময় ভাগ্যের দ্বার খুলবে কাদের, সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সোনা ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। কর্মক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। তাড়াহুড়ো করে কোনও বড় কাজের পরিকল্পনা করবেন না। তাছাড়া আপনি যদি নতুন কোনও চাকরির পরিকল্পনা করেন, সেখানেও সফলতা আসবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় হবে। এসময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন । এই সময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর খুব ভালো থাকবে। কর্মজীবনে সফলতা আসবে। ব্যবসার কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সব বিপদ কেটে যাবে। ধৈর্য ধরে সব কাজ করুন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় কোনও ধরনের সমস্যায় একদমই জড়িয়ে পড়বেন না। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।চাকরিক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। আপনার প্রিয়জনের সঙ্গে সুখে থাকতে পারবেন।
- বৃশ্চিক রাশির
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আর্থিক ক্ষতি আপনার একদমই হবে না। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপও কমবে। দাম্পত্য জীবনে সুখে থাকবেন আপনি। তবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications