বুধ বিপরীতমুখী হওয়ায় কর্মজীবনে উন্নতির পথ খুলবে এই রাশির ব্যক্তিদের
বুধ বিপরীতমুখী হওয়ায় কর্মজীবনে উন্নতির পথ খুলবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহরই একটি নির্দিষ্ট স্থান রয়েছে। যখন সেই গ্রহগুলি তাদের ঘর পরিবর্তন করে তখন তারা সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য শুভ প্রভাব আনতে পারে, আবার কারোর জন্য অশুভ প্রভাব আনতে পারে। আবার যখন কোনও গ্রহ বিপরীতমুখী হয়, তখন কিন্তু সকল রাশির উপরেই প্রভাব ফেলবে। গ্রহের বিপরীতগতিকে বিপরীতমুখী গতি বলা হয় জ্যোতিষশাস্ত্রে। ১০ সেপ্টেম্বর থেকে বুধ গ্রহ বিপরীতমুখী হচ্ছে। যা ২ অক্টোবর পর্যন্ত বিপরীতমুখী থাকবে। এখন কন্যা রাশিতে রয়েছে সে। কন্যা রাশিতেই পিছিয়ে যাবে সে। এবং সমস্ত রাশির ওপর প্রভাব ফেলবে। তবে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে আনবে শুভ সময়। জেনে নিন কাদের জীবনে শুভ প্রভাব পড়বে।

মিথুন রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময় উপস্থিত। এই সময় তারা আকস্মিকভাবে অর্থ লাভ করতে পারবেন। পৈত্রিক সম্পত্তি থেকে তারা বঞ্চিত হবেন না। সমাজে তাদের ভালো জায়গা তৈরি হবে। কোনও আইনি সংক্রান্ত ঝামেলায় তারা যদি জড়িয়ে পড়েন, তাহলে সেটা থেকেও তারা বেরোতে পারবেন। জীবনে সকল কাজে তারা এগিয়ে যেতে পারবেন।

কন্যা রাশি
এই রাশির ব্যক্তিরা বিপরীতমুখী হবে। এই সময়ে কন্যা রাশির সবথেকে শুভ সময় শুরু। বর্তমানে যেকাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য লাভ পাবেন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে তারা অনেক উন্নতি লাভ করতে পারবেন। কর্মে তাদের সাফল্য আসবে। ব্যবসায় নতুনভাবে সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাহলে তারা আরোও উন্নতি করতে পারবেন। দূরে কোথাও তাদের চাকরির জন্য যেতে হতে পারে, তবে সেখান থেকে তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

বৃশ্চিক রাশি
বুধ বিপরীতমুখী হওয়ায় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এই সময় তাদের মানসিক চাপ থেকে দ্বারা মুক্তি পাবেন। চাকরি ব্যবসারক্ষেত্রে পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনি বিদেশের সম্পত্তি কিনতে পারেন। সন্তানদের জন্য চিন্তা করতে হবে না ,তারা অবশ্যই এগিয়ে যাবে। তবে তাদের পড়াশোনার দিকে একটু বিশেষ নজর দিন। আপনি শত্রুদের হাত থেকে এ সময় মুক্তি পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার ধনু রাশির জাতক-জাতিকাদের খুব সাফল্যের সময়। এই সময় তারা খুব ভালো কথা বলতে পারবেন। সবার সঙ্গে দাম্পত্য এবং পারিবারিক জীবনে তাদের সুখ আসবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনে ও পেশাগত জীবনে তারা অনেক এগিয়ে যাবেন। আর্থিকভাবে তারা অনেক উন্নতি লাভ করতে পারবেন।

মকর রাশি
বুধের বিপরীতমুখী হওয়ায় মকর রাশির জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। এসময় তাদের সুখ সম্পত্তি বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে এরা অংশ নিলে খুব ভালো। এদের এই সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনার সুখের সময়। এই সময়ে আপনি আপনার জীবনের শুভ কাজ শেষ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications