সিংহ রাশিতে প্রবেশ বুধের, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই চার রাশির ব্যক্তিদের

সিংহ রাশিতে প্রবেশ বুধের, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই চার রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসা, বক্তৃতা, শেয়ার বাজার, কথাবার্তা, বাণিজ্য ও বন্ধুত্বের কারক বলে মনে করা হয়। তাই বুধের একটি বিশেষ স্থান রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সমস্ত রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর ক্ষেত্রে শুভ হতে পারে, আবার কারোর ক্ষেত্রে অশুভ হতে পারে। ৩১ জুলাই পর্যন্ত বুধ কর্কট রাশিতে অবস্থান করবে। ৩১ জুলাই বুধ ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। কিছু রাশির জাতক-জাতিকাদের এই সময়ে বুধের যাত্রায় শুভ পরিবর্তন দেখা দেবে। তাহলে জেনে নিন কোন কোন রাশির জীবনে সাফল্য আসবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশিতেই প্রবেশ করবে বুধ। তাই এই রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবে। বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে তারা পরিবার থেকে আর্থিক দিকে যথেষ্ট সুবিধা পাবেন । দাম্পত্য ও পারিবারিক জীবনে তাদের সুখের সময়। চাকরি ও ব্যবসারক্ষেত্রে তাদের শুভ সময় শুরু। এই সময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত, তাদের ইনক্রিমেন্ট বাড়ার সময়। যারা ব্যবসা করছেন তাদের জীবনে উন্নতির সময়। এই সময় আপনি নতুন ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন। আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশি জীবনে অত্যন্ত শুভ সময় উপস্থিত। এই সময় তাদের আত্মবিশ্বাস বাড়বে। ধর্মীয় কাজে তাদের আগ্রহ বাড়বে। ব্যবসায় তাঁর সাফল্য বাড়বে। বিদেশে ভ্রমণ করতে পারবেন। আপনার দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে। এই সময় আপনি সম্পত্তি কিনতে পারবেন। তা আপনার জন্য খুব ভালো হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বুধের ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি হবে। তারা যেখানে চাকরি করতে চাইছেন, সেখানে সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সঙ্গে আপনার অশান্তি মিটে যাবে। আপনি নতুন ব্যবসায় সাফল্য খুঁজে পাবেন। এই সময় ব্যবসায় ও চাকরিজীবীদের জন্য সবথেকে শুভ সময়। নতুন সম্পত্তি কিনতে পারবেন। তবে এই সময় আপনি মাথা ঠাণ্ডা রেখে চলুন।

মীন রাশি

মীন রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এই সময়ে যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। যারা ওকালতি, বেসরকারি কাজ, সাংবাদিকের কাজে যুক্ত তাঁদের জন্য শুভ সময়। এই সময়ে আপনি জীবনে যা চাইছেন তাই করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+