মকরে প্রবেশ করে আগামী মাসে বুধ কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। তারা অনেক সময় নানান যোগও তৈরি করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপরে। পয়লা ফেব্রুয়ারি ঘর বদল করতে চলেছে বুধ গ্রহ।

বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। তাছাড়া ব্যবসা, বুদ্ধিমত্তা, অর্থনীতির কারক হল বুধ গ্রহ। এই গ্রহ মকর রাশিতে প্রবেশ করে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব উন্নতি করবেন। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Mercury transit

  • কন্যা রাশি

বুধের অন্য রাশিতে গমনের কারণে কন্যা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তবে আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। শরীর ভালোই থাকবে। তবে পায়ের ব্যথায় কষ্ট হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। তাছাড়া আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন। ব্যবসায় খুব সফলতা আসবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনারা সকল কাজই এগিয়ে যেতে পারবেন। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তাছাড়া যারা ব্যবসা করছেন তাঁরা লাভের মুখ দেখবেন। এসময় আপনারা যে কাজ করবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • তুলা রাশি

বুধ স্থান বদল করায় তুলা রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। তাই আপনি যানবাহন, নতুন সম্পত্তি কিনতে পারবেন। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। এসময় কাজের দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা নতুন সম্পত্তি কেনার সময়। আপনি গাড়ি, বাড়ি কিনতে পারেন। তাছাড়া আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+