Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে ঘর বদল করবে বুধ, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা গ্রহের রাজকুমার বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১০ মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে।

আর যার বিশেষ প্রভাব পড়বে ১২ রাশির ব্যক্তিদের উপরে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায়ে খুব লাভ হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Mercury Transit 2024

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের ওপর বুধের শুভ প্রভাব পড়ায় এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। কিছু বিশেষ কাজের জন্য আপনি সম্মানিতও হতে পারেন। আপনি যদি বেকার হন তাহলে এই সময়ে আপনার মনের ইচ্ছা অনুযায়ী চাকরি পেতে পারেন। কর্মজীবনের পাশাপাশি ব্যবসার জন্য খুবই শুভ। আপনার ব্যবসায় দ্রুত অগ্রগতি হতে দেখা যাবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে। আপনি এই সময়ে জমি, যানবাহন ক্রয় বিক্রয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। এসময় আপনার জীবনে খুব সাফল্যের সময়। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় মনে নতুন চিন্তার উদয় হবে। এই নতুন চিন্তা আপনার বিবাহিত জীবনের জন্য আরও শুভ হবে। আপনি পরিবারের সকল সদস্যদের সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া যারা চাকরি, ব্যবসা করছেন তাদের জীবনেও খুব ভালো সময়। আর্থিক দিকও খুব লাভ হবে আপনাদের। এই সময়ে আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। সিনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। কর্মক্ষেত্রে কিছু বড় দায়িত্ব বা পদ পেতে পারেন। আপনি যদি অংশীদারিত্বে কোনও ব্যবসা করেন তবে আপনার পক্ষে বিশেষ সুবিধা পাওয়া সম্ভব হবে। শরীর আপনার ভালোই থাকবে। তাছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। পরিবারের সকলের সঙ্গে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার অশান্তির পরিবেশ অনেকটাই কমবে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। ব্যক্তিগত জীবন আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসার যেকোনও কাজে বিনিয়োগ করার আগে পরিবারের বড় সদস্যদের পরামর্শ নেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+