বুধের নক্ষত্র বদলে কর্মজীবনে উন্নতির মুখ দেখবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে সেনাপতি গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। তাছাড়াও বুধ গ্রহ হল বক্তৃতা, যোগাযোগ, ব্যবসার কারক।
অক্টোবর মাসের ১৪ তারিখ বুধ গ্রহ স্বাতী নক্ষত্র প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, নতুন সম্পত্তির মালিক হবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির ওপর জাতক জাতিকাদের ওপর বুধের বিশেষ প্রভাব পড়বে। এসময় কর্মক্ষেত্রে আপনার খুব ভালো সময় কাটবে। ব্যবসায় আটকে থাকা সব কাজ আপনার হয়ে যাবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। কঠিন পরিশ্রম করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাছাড়া চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- বৃষ রাশি
বৃষ রাশি নক্ষত্র পরিবর্তন করায় এসময় আপনি প্রচুর আয় করতে পারবেন। ব্যবসায় উন্নতির মুখ দেখবেন। তাছাড়া এই সময় যারা চাকরি খুঁজছিলেন, সেটি থেকে বের হতে পারবেন। বেসরকারি চাকরিতে যারা কাজ করছেন তাদের সম্পত্তি বাড়তে থাকবে।
এমন কি তাদের স্যালারিও বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। ব্যবসা আটকে রাখা সব কাজ হয়ে যাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে লাভ হবে আপনার। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে ও প্রেম জীবনে ভালো সময় শুরু হবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। মানসিক চাপ আগের থেকে কমবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আপনার লাভের মুখ দেখবেন। এই সময় পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। তাছাড়া যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের জীবনে খুব শুভ সময়।
এই সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময় আপনি কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন আপনি। যারা বেকার রয়েছেন তারা কাজের নতুন সুযোগ পাবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications