চলতি মাসেই অন্য রাশিতে গমন করবে রাজকুমার গ্রহ, বুধের কৃপা পেতে চলেছে এরা
বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি, বুধ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ওপরেই বিশেষভাবে প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। বুধ গ্রহ ৩১ মার্চ বিকেল তিনটে এক মিনিটে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে।

কবে, কোন সময়ে প্রবেশ করবে বুধ গ্রহ
৭ জুন সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিট পর্যন্ত মেষ রাশিতে থাকবে রাজকুমার গ্রহ বুধ, তারপর সে বৃষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে থাকার সময়ে বুধের কৃপা পাবেন কিছু রাশির ব্যক্তিরা। জানেন সেই রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
বুধ ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক-জাতিক শুভ সময় শুরু। এ সময় আপনার আর্থিক দিয়ে খুব লাভ হবে। আপনার কাজের প্রশংসা সকলেরই করবেন। চাকরিতে আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চাকরিতে আপনার অনেক বড় সুযোগ আসবে। নতুন চাকরির যোগাযোগ হতে পারে। এই সময় আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মিথুন রাশি
বুধ এগারোতম ঘরে প্রবেশ করবে। এই সময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে ঠিক তেমন ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। পরিবারের সকলের সঙ্গে আপনি খুব ভালোভাবে মিলেমিশে থাকবেন।
আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন। যারা রাজনীতি করছেন এই সময় তাদের সাফল্যের সময় শুরু। কর্মজীবনে আপনি দারুন ভাবে উন্নতি করতে পারবেন।

সিংহ রাশি
বুধ আপনার নবমতম ঘরে প্রবেশ করবে। এই ঘর ভাগ্য, তীর্থযাত্রা, ধর্মের ঘর। তাই এই সময় আপনি ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনার তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ আসবে। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভের মুখ দেখবেন আপনি।
চাকরিতে পদোন্নতি হাওয়ার সম্ভবনা রয়েছে। এসময় দূরে কোথাও স্ত্রীকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবনেও খুব শুভ সময় শুরু হবে।

বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। চাকরিতে নতুন দ্বার খুলবে আপনার। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। বড় ভাই বা দাদা আপনার সঙ্গে খুব সহযোগিতা করবে। তাই ব্যবসা আপনি যথেষ্ট ভাবে উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications