Mercury Effect: বুধ গোচরের কারণে ভাগ্য বদলাতে চলেছে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে রাজকুমার বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। এই গ্রহ ১৬ মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। সকাল ১০টা ৫৪ মিনিটে।

সাফল্য অর্জন করতে পারবেন কারা
সেই সময় সেখানে উপস্থিত থাকবে সূর্য। সূর্য ও বুধের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। তারা ব্যবসায় অনেক সাফল্য অর্জন করতে পারবেন, জানুন কাদের জীবনে শুভ সময় শুরু হবে।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যেকোন জায়গায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে সাফল্য মিলবে, খ্যাতি অর্জন করতে পারবেন। কোথা থেকে সম্মান বা পুরস্কার পেতে পারেন। যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন। নতুন চাকরির অফার পাবেন।

কর্কট রাশি
বুধের ঘর পরিবর্তনে কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। বিদেশে যাত্রা করতে পারেন। পড়াশুনার জন্য সবথেকে ভালো সময় শুরু। ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। জীবনে যা চাইবেন তাই করতে পারেন। সব কাজেই এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে যেকোনোও কাজ করুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে সাফল্যের সময় শুরু।

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারেন, সেখান থেকে সেখানে আমরা সাফল্য পাবেন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সব কাজে এগিয়ে যেতে পারবেন। জমি, বাড়ি নতুন কিনতে পারেন। ভ্রমণের জন্য বাইরে যেতে পারেন।
পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।যারা সরকারি চাকরি করছেন, তারা সেখানে বিনিয়োগ করতে পারেন। বেসরকারি চাকরিদের প্রাপ্তির যোগ রয়েছে।

মীন রাশি
বুধ ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় আপনার প্রেমের সম্পর্কের শুরু। ব্যবসায় সাফল্য পাবেন আপনি। আপনি কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন।
ইচ্ছা পূরণের জন্য আপনি দূরে কোথাও যেতে পারেন। এসময় সন্তানের জন্য চিন্তা করতে হবে না। পড়াশোনার জন্য তিনি বাইরে যেতে পারেন সেখান থেকে লাভ হবে তার।আপনি জীবনে যা চাইবেন। নতুন বিয়ের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রাখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications