বুধের পথ পরিবর্তনে ভাগ্যের দ্বার খুলবে এই রাশিদের, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

বুধের পথ পরিবর্তনে ভাগ্যের দ্বার খুলবে এই রাশিদের, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে বুদ্ধি, ব্যবসা, বিবাহের কারক বলেই আমরা জানি। বলা হয় এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। বুধ ডিসেম্বর মাসের ৩ তারিখ ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বুধের এই ঘর পরিবর্তনের কারণে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। তবে কিছু রাশি ওপর বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে বুধ, দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু। এই সময় যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আর যারা বেসরকারি জায়গায় কর্মরত তাদের আর্থিক দিকে উন্নতি হবে । কারণ তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এই সময় যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তা দিতে পারেন তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় আপনি জীবনে যা চাইছেন তাই করতে পারবেন। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আর যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে সুখ বিরাজ করবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে। ব্যবসায় আপনি অনেক উন্নতি করতে পারবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। হঠাৎ আপনি কোথা থেকে সম্পত্তি পেতে পারেন। পরিবারের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনি এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনি যদি সোনা ব্যবসায়ী হন তাহলে সেখানে একটু মন দিয়ে কাজ করুন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনার রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে।

তুলা রাশি

তুলা রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে তুলা রাশির ব্যক্তিদের জীবনে আর্থিক দিকে খুব উন্নতি হবে। এ সময় আপনার কাজের জায়গায় দায়িত্ব আরও বাড়বে। আর্থিকদিকে আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন। জীবনের সাফল্য লাভ করতে পারবেন। এ সময় আপনি বিয়ে করার কথা ভাবতে পারেন। এক কথায় যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

 মকর রাশি

মকর রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে মকর রাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এসময় আপনাদের আয় ক্রমশ বাড়তে থাকবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। যারা অংশীদারিত্ব কাজে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনার প্রেম জীবনে সাফল্য আসবে। জীবনের সমস্ত বাধা কাটিয়ে আপনি সাফল্যে পৌঁছাতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+