বুধের কৃপা কোন তিন রাশির ওপর পড়বে, যাদের কর্মক্ষেত্রে সাফল্য মিলবে
বুধের কৃপা কোন তিন রাশির ওপর পড়বে, যাদের কর্মক্ষেত্রে সাফল্য মিলবে
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। সেইসময় কিছু রাশির ওপর ভালো প্রভাব দেখা দেয়, আবার কিছু রাশির ওপর খারাপ প্রভাব। আগামী দু’মাস বুধ মীন রাশিতে থাকবে। চাকরি ও ব্যবসারক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। তাহলে জেনে নিন কোন রাশির কর্মজীবনে খুব শুভ হতে চলেছে। তিন রাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসায় সাফল্য মিলবে।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসার গ্রহ হিসেবে বর্ণনা করা হয়। এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ে নতুন বিনিয়োগ করলে সেই টাকা আপনি ফেরত পেতে পারেন। জীবনে প্রচুর সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফল্য পাবেন। জীবনে আপনার শুভ সময় এটি। চাকরি পেয়ে যাবেন। এক চাকরি থেকে অন্য চাকরিতে স্থানান্তরিত হতে চাইলে হতে পারেন। এই সময় আপনার ভাগ্য আপনার সহায় থাকবে।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের এই সময় খুব শুভ বলে প্রমাণিত হবে। এই সময় আপনি নতুন কাজ করতে পারেন। আপনি যদি কোনোও সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কিনতে পারেন। অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য ও পারিবারিক কলহ কেটে যাবে। আপনার সঙ্গে আপনার দাদার যে মনোমালিন্য ছিল সেটা কেটে যাবে। পাড়ার লোকেদের সঙ্গে আপনার মত বিরোধ কেটে গিয়ে আপনি সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের বুধের কৃপায় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর সাফল্য লাভ করবেন। আর্থিক লাভ হতে পারে। সব কাজে সাফল্য ও খ্যাতি অর্জন করতে পারেন। আপনার দূরে কোথাও ভ্রমন করতে চাইলে করতে পারেন। এই সময় আপনি লটারি কাটলে কাটতে পারেন কারণ অর্থনৈতিক দিক আপনার খুব শুভ। যদি মন দিয়ে কাজ করেন এবং প্রচুর পরিশ্রম করে থাকেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে বসের খুব কাছাকাছি থাকতে পারবেন। তাই এই শুভ সময়কে আপনি কাজে লাগান।

যে সকল ব্যক্তির বুধের দোষ রয়েছে, তারা কীভাবে তা কাটাবেন, জেনে নিন
১) প্রতি বুধবার গরুকে একটি করে রুটি খাওয়ান।
২) বুধবার করে উরদ ডাল নিজে খান ও দারিদ্র ব্যক্তিকে দান করুন।
৩) প্রতি বুধবার বাড়ির পূর্ব দিকে একটি লাল পতাকা রাখুন।
৪) বুদ্ধ দোষ থেকে মুক্তি পেতে মা দুর্গার পুজো করুন।
৫) প্রতি সপ্তাহের বুধবার দিন সবুজ মুগ দান করা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications