কবে বুধ বিপরীতমুখী হবে, আর্থিক দিকে উন্নতি হবে এই রাশির ব্যক্তিদের
কবে বুধ বিপরীতমুখী হবে, আর্থিক দিকে উন্নতি হবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ প্রভাব রয়েছে। বুধকে খুব শুভ গ্রহ বলে মনে করা হয়। আগামী মাসেই বুধ কন্যা রাশিরতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, সম্পদ, ব্যবসার কারক বলেই আমরা জানি। বুধ কন্যা রাশিতে প্রবেশ করে ২ অক্টোবর থেকে। কন্যা রাশিতে প্রবেশ করে বুধ বিপরীতমুখী হবে। পাঁচ অক্টোবর দশমী। নবরাত্রিতে বুধের গমনের কারণে পাঁচ রাশির ভাগ্য উজ্জ্বল হবে। তারা কর্মজীবনে নানান সুযোগ পাবে। ব্যবসাক্ষেত্রে তাদের জীবনে সাফল্য আসবে। তবে বুধের প্রভাবে কোন কোন রাশির জীবনে সাফল্য আসবে, তা জেনে নিন।

মেষ রাশি
বুধের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক সাফল্য আসবে। তারা কর্মজীবন অনেক উন্নতি করতে পারবেন। পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরিতে তারা এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় সাফল্য পাবেন। যে কাজে হাত দেবেন সে কাজেই তাদের জীবনে সফলতা আসবে।

বৃষ রাশি
বুধের বিপরীতমুখী হওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব সাফল্য আসবে। তারা আর্থিক দিকে লাভ করতে পারবেন। যদি কেউ সোনা ব্যবসা করেন তাদের জীবনে সাফল্যের সময়। ব্যবসায়ে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে স্যালারি বাড়ারও সম্ভাবনা রয়েছে। মানসিক চাপের অবসান হবে। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। জীবনে যা চাইছেন তাই করতে পারবেন।

কন্যা রাশি
বুধ গ্রহ কন্যা রাশিতে বিপরীতমুখী হওয়ায় এই রাশির জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু। জীবনে তারা উন্নতি করতে পারবেন। সম্মান বাড়বে। পুরনো রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। দূরের কোথাও ভ্রমন করতে পারেন। পারিবারিক ও দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে। লটারি কাটতে পারেন, তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
বুধের ঘর পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু। দূরে কোথাও ভ্রমন করতে পারবেন। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। এই সময় তাদের জীবনে সাফল্য আসার সময়। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন।

মকর রাশি
বুধের ঘর পরিবর্তনের মকর রাশি জীবনে সাফল্যের সময় শুরু। তাদের প্রত্যেকটি কাজে আয় বাড়বে। যারা এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তাদের এই জীবনে সাফল্যের সময় শুরু। আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। সরকারি চাকরিদের জন্য সুখবর আসতে পারে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের বাইরে যেতে হতে পারে। তবে সেখান থেকে তাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications