শনি, বৃহস্পতি পর এবার বুধ বিপরীতমুখী হতে চলেছে, বাড়তি খরচে লাগাম দিন এই রাশিরা

শনি, বৃহস্পতি পর এবার বুধ বিপরীতমুখী হতে চলেছে, বাড়তি খরচে লাগাম দিন এই রাশিরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহরই একটি বিশেষ স্থান রয়েছে। যখন সেই গ্রহগুলির ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সেই গ্রহগুলি সকল রাশির উপরেই বিশেষভাবে বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য শুভ প্রভাব হতে পারে, কারোর জন্য অশুভ প্রভাবও হতে পারে। দুটি বড় গ্রহ তার ঘর পরিবর্তন করে বিপরীতমুখী হবে এবার বুধ গ্রহ চলতি মাসেই বিপরীতমুখী হবে। শনি এবং বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করেছে। শনি এবং বৃহস্পতি দুটি গ্রহই নিজ নিজ রাশিতে বিপরীতমুখী রয়েছে। মকর রাশির অধিপতি বলে মনে করা হয় শনিকে আর বৃহস্পতিকে মনে করা হয় মীন রাশির অধিপতি।

কবে, কখন বুধ বিপরীতমুখী হবে

কবে, কখন বুধ বিপরীতমুখী হবে

এই দুই গ্রহের বিপরীতমুখী হওয়ার পর বুধ গ্রহ বিপরীতমুখী হবে চলতি মাসের ১০ তারিখ শনিবার সকাল আটটা ৪২ মিনিটে। বুধ গ্রহ কন্যা রাশিতে বিপরীতমুখী হবে। ২ অক্টোবর পর্যন্ত বুধ কন্যা রাশিতেই থাকবে। এতে গ্রহেরই অনেক ক্ষতি হতে পারে। তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারেন। জীবনে এগিয়ে যেতে পারবেন না। তাহলে জেনে নিন কোন কোন রাশির অশুভ সময় শুরু।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের নিজের স্বভাবের প্রতি বিশেষভাবে নজর দেওয়া উচিত। তাদের রাগ আরোও কমানো উচিত। বিতর্ক এড়িয়ে চলুন। এই সময়ে আপনি তর্কে জড়িয়ে পড়লে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনার সঙ্গে কারোর মারামারি পর্যন্ত হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সাবধানে থাকা উচিত। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গুপ্ত রোগ আবারও চাঙ্গা হতে পারে। যদি কেউ গাড়ি চালান তাহলে সে অবশ্যই খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এ সময় বাসি খাবার এড়িয়ে চলুন। অহেতুক চিন্তা করবেন না।

 মকর রাশি

মকর রাশি

এই সময় কখনই কোন ভুলভাল পদক্ষেপ নেবেন না। খুব ভেবে চিন্তে যেকোনোও কাজের পদক্ষেপ নিন। নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। এ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন না। কারণ কোন কিছুতেই আপনার জীবনের সাফল্য আসবে না। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আগে থেকেই সতর্ক থাকুন।

 মীন রাশি

মীন রাশি

বৃহস্পতি মীন রাশিতে বিপরীতমুখী হওয়ার কারণে এই রাশির ব্যক্তিদের আয় কমে যাবে। বাড়তি খরচ ক্রমশই বাড়তে থাকবে। যাতে লাগান দেওয়া আপনার জন্য খুব অসুবিধার হবে। পেটের নানান সমস্যা আপনাদের দেখা দিতে পারে। বাসি খাবার বা বাইরের ফাস্টফুড এই সময় এড়িয়ে চলুন। দূরে কোথাও ভ্রমনে যাবেন না। সেখানে গেলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+