বিপরীতমুখী বুধের অশুভ প্রভাব এই রাশির ব্যক্তিদের ওপর পড়বে, তালিকায় কারা রয়েছেন?
জ্যোতিষশাস্ত্রে মোট নয়টি গ্রহ ও বারো রাশির উল্লেখ রয়েছে। গ্রহরা সময়মতো নিজেদের স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে । গ্রহের রাজকুমার বুধ তার ঘর পরিবর্তন করেছে।
এপ্রিল মাসের ২ তারিখ মেষ রাশিতে সকাল ৩ টে ১৮ মিনিটে বিপরীতমুখী হবে। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের খারাপ সময় শুরু হবে। জানুন কোন কোন রাশির ব্যক্তিরা আর্থিক ক্ষতির সম্ভাবনা হবেন।

- মেষ রাশি
এই সময় আপনার চাকরি জীবনে নানান অশুভ প্রভাব পড়তে পারে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। শরীর খারাপ হতে পারে। তাছাড়া আপনি যদি কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান সেখানেও আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে। দাম্পত্য জীবনেও আসবে নানা অসুবিধা। আর্থিক অসুবিধার মধ্যেও পড়তে হবে আপনাকে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এসময়ে একটু সাবধানে থাকতে হবে। এসময় আপনার দ্বিতীয় ঘরে বিপরীতমুখী হবে বুধ গ্রহ। তাই এসময়ে আপনাকে কর্মজীবনে খুব সমস্যার মধ্যে থাকতে হবে। আপনার আর্থিক দিকে খুব অসুবিধা হবে। আপনার জীবনে বাড়তি খরচ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকবে। মানসিক চাপ আপনার বাড়তে থাকবে। আর্থিক দিকে ক্ষতি হবে আপনার। এই সময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করার কথা ভুলেও ভাববেন না। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করেন বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করে তবেই করবেন। এসময় আপনার ব্যবসায় তেমন সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে। এসময় আপনার দশম ঘরে বিপরীতমুখী হবে বুধ। কেরিয়ারে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। এসময় কাজের জায়গায় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। কঠোর পরিশ্রম করলে তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া ব্যবসায় বেশি খরচ করবেন না। এসময় নতুন কোনও ব্যবসা বিনিয়োগ না করাই ভালো। আইনি ঝামেলায় জড়াতে পারেন। প্রত্যেকটি কাজ করার সময় মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনেও খুব অসুবিধার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক জাতিকাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications