বুধ বৃষ রাশিতে থাকায় কোন তিন রাশির শুভ সময় উপস্থিত, জানেন

বুধ বৃষ রাশিতে থাকায় কোন তিন রাশির শুভ সময় উপস্থিত, জানেন

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় তার ঘর পরিবর্তন করে থাকে। আর এটি কিন্তু সরাসরি মানুষের জীবনের ওপর প্রভাব ফেলে। ব্যবসার গ্রহ হিসেবে আমরা বুধকেই জানি। ২৫ এপ্রিল বৃষ রাশিতে প্রবেশ করেছে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ রাশি পরিবর্তন করলে অনেক রাশির শুভ প্রভাব দেখা দেয়। তখনই এর প্রভাবে ব্যবসা, শেয়ার বাজার, অর্থনীতিতে উন্নতি দেখা দেয়। তাই পরিবর্তনের প্রভাব সব রাশির উপর পরেছে। বুধ বৃষ রাশিতে ৬৮ দিন থাকবে। তাই তিনরাশির জীবনে শুভ প্রভাব পড়বে। আসুন জেনেনি সেই রাশি গুলি কী কী।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থের দিক উন্নতি হবে। বুধ গ্রহ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যাকে বলা হয় অর্থ ও কথার ঘর। এই রাশির মানুষ হঠাৎ কোথা থেকে অর্থ পাবেন তা তারা নিজেরাও জানেন না। ব্যবসায় খুব ভালো ফল হবে। বড় কোন চুক্তিতে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাতে আপনার খুব ভালো মুনাফা লাভ হতে পারে। এছাড়া আপনি অংশীদারিত্ব কাজে সহায়তা পাবেন। আপনি যেকোন জায়গায় বক্তৃতা রাখলে খুব সুনাম পাবেন। আইনজীবী, মার্কেটিং, কর্মী, শিক্ষক তাদের জন্য খুব শুভ সময়। এছাড়াও বুধ গ্রহ আপনাকে শক্তি ও সাহস জোগাবে। শত্রু আপনার কাছে পরাজিত হবে। তবে একটু ভেবেচিন্তে কথা বললে জীবনে আপনি অনেকদূর পর্যন্ত এগোতে পারবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

বুধ গ্রহের জন্য এই রাশির ব্যক্তিদের জীবন বিশেষ উপকারী হবে। কারণ বুধ গ্রহ আপনার ১১ তম ঘরে প্রবেশ করছে। যা জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়। এখানে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কর্মজীবনেও সাফল্য পেতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব মধুর হবে। আপনারা আয়ের উৎস। এটি সুখের ঘর আপনার। এছাড়া আপনি যানবাহন সম্পত্তি কিনতে পারেন। বিদেশে বাড়ি কিনতে পারেন। আপনার মায়ের পূর্ণ সমর্থন পাবেন এবং মায়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির দশম ঘরে প্রবেশ করছে বুধ। ব্যবসায়, চাকরি জায়গায় আপনি উন্নতি করতে পারবেন। আপনি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়া আপনি চাকরিতে পদোন্নতি করতে পারেন। আপনি ব্যবসায় টাকা বিনিয়োগ করলে আপনার সাফল্য আসবে জীবনে। নতুন সম্পর্ক তৈরী হতে পারে। যা ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে। আপনি কর্মক্ষেত্র প্রশংসিত হবেন। আপনার কাজের জন্য বসের চোখে আপনি থাকতে পারবেন। বুধ গ্রহ আপনাকে অর্থ এবং সুখ এনে দেবে। তাই আপনি হঠাৎই জীবনে আর্থিক লাভ করতে পারবেন। আপনি যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে খুব সহজেই তা শোধ করতে পারবেন। এছাড়াও আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান তাহলে আপনি সেখানে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+