বৃষ রাশিতে বুধের গোচর, থাকবে ৬৮ দিন পর্যন্ত, এই সময় লাভবান হবেন কারা জেনে নিন

বৃষ রাশিতে বুধের গোচর, থাকবে ৬৮ দিন পর্যন্ত, এই সময় লাভবান হবেন কারা জেনে নিন

বুধ গ্রহ বৃষ রাশিতে গোচর করে ফেলেছে। সোমবার অর্থাৎ ২৫ এপ্রিলে হয়েছে বুধের রাশি পরিবর্তন যা খুবই গুরুত্বপূর্ণ। বুধ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে। সাধারণত বুধ ২১ দিনে গোচর করে কিন্তু এইবার বুধ পুরো ৬৮ দিনের জন্য বৃষ রাশিতে থাকবে। আসলে, বুধ ২৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বৃষে সোজা চালে হাঁটবে এবং এরপর ৩ জুন পর্যন্ত বক্রি গতিতে থাকবে। এই সময় বুধ আবার ২৭ দিন পর্যন্ত অস্ত চলে যাবে। বুধের পরিস্থিতিতে এতগুলো পরিবর্তের শুভ–অশুভ প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে চলেছে।

এই রাশিদের জন্য খুবই শুভ প্রভাব

এই রাশিদের জন্য খুবই শুভ প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশিতে বুধের প্রবেশ ৪টি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। বুধ তাদের অর্থ, কর্মজীবন, পড়াশোনা ইত্যাদিতে প্রচুর সুবিধা দেবে।

 মেষ রাশি

মেষ রাশি

বুধের রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য খুবই ভালো ফল দেবে। এদের অর্থ সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে। আয় বাড়ার জন্য আরইক পরিস্থিতি ভালো হবে। কাজকর্মে উন্নতি হবে। পড়ুয়াদের পড়াশোনা ভালো হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের এই সময় ভালো চাকরি যোগ রয়েছে। এরা কেরিয়ারে উঁচু জায়গায় যেতে পারেন। ব্যবসায়ীদেরও খুব লাভ হবে। নিজেদের বাড়ির সংস্কার করাতে পারেন। সব মিলিয়ে এই সময়টা এদের অনেক আনন্দ ও খুশি এনে দেবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বুধের গোচর সুখ বয়ে আনবে। আর্থিক অবস্থা ভালো হবে। আপনি একটি বাড়ি-গাড়ি কিনতে পারেন। বিনিয়োগে লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে।

তুলা রাশি

তুলা রাশি

বৃষ রাশিতে বুধের প্রবেশ তুলা রাশির মানুষের পুরনো সমস্যা দূর করবে। তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নতি হবে। অর্থ লাভ হবে। বন্ধ কাজ সহজে সম্পন্ন হতে শুরু করবে। এই সময় এরা বাড়ি-গাড়িও কিনতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+