বাড়ি-গাড়ি থেকে কর্মক্ষেত্রে উন্নতি, বুধের আশীর্বাদে ফিরে যাবে এইসব রাশির ভাগ্য

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহচক্রের অবস্থান পরিবর্তনের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে মহা জগতে। যে কোনও গ্রহ বা নক্ষত্রের অবস্থান পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে মানব জীবনে। সেই মতই এপ্রিলে পরিবর্তন হচ্ছে একাধিক গ্রহের অবস্থান। সোমবার অর্থাৎ ২৫ এপ্রিল বুধের রাশিচক্রের পরিবর্তন ঘটছে, যা জ্যোতিষ মতে খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধি, বাণী, শিক্ষা ও সুন্দর ত্বকের কারক বুধ গ্রহ নিজের স্থান পরিবর্তন করে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে। সাধারণত বুধ ২১ দিন অন্তর স্থান পরিবর্তন করে থাকে। কিন্তু এবার এই গ্রহ একই রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে আগামী ৬৮ দিন। এই সময়ে বুধ আবার ২৭ দিনের জন্য অস্তমিত হবে। এই গ্রহের ব্যাপক পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে চলেছে বেশকিছু রাশির জাতক জাতিকাদের জীবনে। যাদের মধ্যে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুভ ফল দিতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

বুধের পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটাই স্বস্তি দিতে চলেছে। এই রাশির মানুষদের জীবনে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে এই সময়। মেষ রাশির মানুষদের চাকরির ক্ষেত্রে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে। এছাড়াও শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল লাভ করবে। পরীক্ষায় সাফল্য আসবে এই সময়।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধের অবস্থান পরিবর্তনের ফলে অনেক ক্ষেত্রেই শুভ ফল লাভ করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন। কেরিয়রের ক্ষেত্রে এই রাশির মানুষদের জন্য খুব ভালো উন্নতি অপেক্ষা করে রয়েছে। এই সময় ব্যবসায়ীরাও প্রচুর লাভ করবেন। বাড়িতে কোনও ভালো অনুষ্ঠানের যোগ রয়েছে। সব মিলিয়ে এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো গতে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বুধের এই অবস্থান পরিবর্তন অনেক সুখ বয়ে আনবে। এই সময় এই রাশির আর্থিক অবস্থা ভালো হবে। এই সময় এই রাশির জাতকরা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। কিংবা এই সময় নতুন গাড়ি কেনারও অবকাশ আসতে পারে। যে কোনও রকমের আর্থিক বিনিয়োগে লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে।

তুলা রাশি

তুলা রাশি

বৃষ রাশিতে বুধের প্রবেশ তুলা রাশির জাতক জাতিকাদের পুরনো সমস্যা দূর করবে। এই রাশির জাতক জাতিকারা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নতি লাভ করতে সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে অর্থ লাভ হবে। এছাড়াও বন্ধ হয়ে পড়ে থাকা কাজ সহজে সম্পন্ন হতে শুরু করবে। এই রাশির জাতক জাতিকারা এই সময় নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+