কিছুদিনের মধ্যে হবে বুধ গ্রহ মার্গী, এর শুভ প্রভাব পড়বে এই রাশিদের ওপর

জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেক মাসে কোন না কোনও গ্রহ নিজের রাশি পরিবর্তন করে। এই গ্রহরা যখনই নিজের রাশি পরিবর্তন করে তার প্রভাব সমস্ত ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। এখন গ্রহের রাজকুমার বুধ ২ অক্টোবর মার্গী হতে চলেছে। এই গ্রহ ১০ সেপ্টেম্বরে কন্যা রাশিতে গোচর করেছে। বুধ গ্রহের মার্গী হওয়ার ফলে এই রাশিদের ভাগ্যোদয় হতে চলেছে। এই রাশিদের ঘরে ধন-দৌলতের বর্ষণ হবে। এর সঙ্গে সমাজে মান-সম্মানও বাড়বে। আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি কারা।

বুধ গ্রহ

বুধ গ্রহ

নবগ্রহের মধ্যে অন্যতম হল বুধ। বুধকে নবগ্রহের যুবরাজ বলা হয়। জ্যোতিষ অনুযায়ী বুধবারের অধিপতি গ্রহ বুধ। বৌদ্ধিক ক্ষমতা, বিবেক, যোগাযোগ স্কিল, বাকচাতুর্য ইত্যাদিকে নিয়ন্ত্রিত করে বুধ। কোষ্ঠিতে বুধ মজবুত থাকলে সেই জাতকের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয়। আকর্ষক ব্যক্তির অধিকারী হন এমন জাতক। নিজের বুধকে মজবুত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত।

নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা

নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা

ধনু রাশি:‌ বুধের মার্গী হওয়া আপনার জন্য অনেক শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে। নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের যোগ তৈরি হচ্ছে। আপনি কাজকর্মের জন্য বেশ কিছু সফর করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। সহকর্মী এবং বসের থেকে কাজের প্রশংসা পাবেন।

বাড়িতে হতে পারে মাঙ্গলিক কার্যক্রম

বাড়িতে হতে পারে মাঙ্গলিক কার্যক্রম

বৃশ্চিক রাশি:‌ আপনার বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মধুরতা আসবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাড়ির কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার শেয়ার মার্কেট, লটারি বা অন্য কোনও জায়গা থেকে আচমকা ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি নতুন প্রয়াস করবেন, যার সুবিধা আপনি পাবেন।

নতুন ব্যবসা শুরু করতে পারেন

নতুন ব্যবসা শুরু করতে পারেন

সিংহ রাশি:‌ বুধের মার্গী হওয়ার কারণে আপনি মামলা-মোকদ্দমা থেকে মুক্তি পেতে পারেন। আপনি অংশীদারিত্বে কোনও নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষক, উকিল অথবা মার্কেটিং ক্ষেত্রে বলার কাজ যেখানে বেশি, এই সময়টা ভালো যাবে তাঁদের। আপনার কথা আপনাকে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করাবে। তবে কোথাও বিনিয়োগ করার ন্য একটু সতর্ক থাকুন। ব্যবসায় নতুন কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+