বুধ গ্রহের গোচরে তৈরি পঞ্চগ্রহী রাজযোগ, সফলতা–অর্থ সব পাবেন এই রাশির জাতকরা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন বা কোনও রাজযোগ তৈরি করে, তখন তার প্রভাব সব রাশিদের ওপর দেখতে পাওয়া যায়। জেনে রাখুন যে বুধ গ্রহ নিজের মিত্র শুক্রের রাশি তুলাতে গোচর করেছে। যার ফলে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগ তৈরি হওয়ায় বিশেষ কিছু রাশির ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কোনগুলি।

মেষ রাশি

মেষ রাশি

আপনাদের জন্য পঞ্চগ্রহী রাজযোগ লাভদায়ক প্রমাণিত হবে। কারণ এই যোগ আপনার গোচর কুণ্ডলীর সপ্তম ঘরে তৈরি হচ্ছে। যেটাকে অংশীদারিত্বের ঘর ও বৈবাহিক জীবনের স্থান বলে বিবেচিত করা হয়। তাই যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে যদি আপনি অংশীদারিত্বের ব্যবসা শুরু করতে চান তবে শুরু করে দিতে পারেন। সময় অনুকূল রয়েছে। অন্যদিকে, এই সময় আপনার ব্যবসাতেও ভালো ধনলাভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

পঞ্চগ্রহী যোগ আপনাদের জন্য শুভ ফলদায়ক প্রমাণিত হবে। কারণ আপনার রাশির অধিপতি বুধ গ্রহ পঞ্চম ঘরে আপনার মিত্রের সঙ্গে বসে রয়েছে। যেটাকে প্রেম সম্বন্ধ, উচ্চ শিক্ষা ও সন্তানের স্থান বলে মনে করা হয়। এর সঙ্গে সূর্য ও চন্দ্রমাও বিরাজ করে রয়েছেন। এইজন্য এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। এর সঙ্গে যদি আপনি কোনও উচ্চ প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে এই সময় ভর্তি হতে পারেন। এই সময় প্রতিযোগী ছাত্রদের জন্য শুভ প্রমাণিত হবে।

মকর রাশি

মকর রাশি

আপনাদের জন্য পঞ্চগ্রহী রাজযোগ ব্যবসা ও কেরিয়ারে সফলতা ভরা প্রমাণিত হতে পারে। কারণ আপনার গোচর কুণ্ডলীতে শনিদেব শশ রাজযোগ তৈরি করে স্থিত রয়েছেন। এ সঙ্গে সাতগ্রহ আপনার গোচর কুণ্ডলীর কেন্দ্রস্থানে স্থিত হয়ে রয়েছে। এইজন্য এই সময় আপনার কেরিয়ারে ভালো সফলতা পাবেন আপনি। এর সঙ্গে এই সময় আপনি আপনার ভাগ্যেরও সাথ পাবেন। যে কাজগুলি অনেকদিন ধরে আটকে রয়েছে তা এবার পূর্ণ হবে। অপরদিকে আপনি শেয়ার মার্কেট, সট্টা ও লটারিতে বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। লাভের যোগ রয়েছে। ব্যবসাতেও ধনলাভের যোগ রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হলে আপনার ভালো সময় শুরু হতে পারে। কারণ এই যোগ আপনার গোচর কুণ্ডলীর লাভের স্থানে তৈরি হচ্ছে। এর সঙ্গে ধনভাবে গুরু বৃহস্পতি বিরাজ রয়েছে। এইজন্য আপনার ব্যবসায় ভালো লাভ হতে পারে। এর সঙ্গে এই সময় ব্যবসায় নতুন অর্ডার হতে পারে। অন্যদিকে এই সময় আপনি বাহন ও সম্পত্তি কেনাকাটা করার মনও তৈরি করতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+