কিছুদিনের মধ্যে বুধের গোচর, এই রাশিদের ওপর মিশ্র প্রভাব ফেলতে চলেছে
বৈদিক জ্যোতিষ অনুসারে বুধের রাশি পরিবর্তনের প্রভাব মানব জীবনের সঙ্গে সব রাশিদের ওপর দেখতে পাওয়া যায়। চন্দ্রমার পর বুধ সবচেয়ে ছোট ও সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ। এটাও চন্দ্রমার মতো খুবই সংবেদনশীল হয়। বুধ মিথুন ও কন্যা রাশির দ্বারা শাসিত হয়। ২৬ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করে ফেলেছে এখন ১৩ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে যাচ্ছে। বুধ আমাদের বৃদ্ধি, বাণী, হাসি, সঞ্চার, সজাগ ইত্যাদির কারক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। এইজন্য বৃশ্চিক রাশিতে এই গ্রহের গোচর অন্য বিষয়ের সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রগুলুতে পরিবর্তন আনার জন্য দায়ী থাকবে।

গোচরের তিথি ও সময়
বুধের বৃশ্চিক রাশিতে গোচর ১৩ নভেম্বর ২০২২ সালে ৯টা ৬ মিনিটে হবে। বৃশ্চিক মঙ্গলের দ্বারা শাসিত রাশি এবং এখানে এটা উল্লেখ্য যে মঙ্গল ও বুধ একে-অপরের প্রাকৃতিকভাবে শত্রু। তাই সব মিলিয়ে এই গোচর চ্যালেঞ্জের হতে পারে।

বৃশ্চিক রাশি
বুধের বৃশ্চিক রাশিতে প্রবেশ এই জাতকদের গুপ্তবিদ্যায় ভালো করতে ও তা বিকশিত করার জন্য সাহায্য পাওয়া যাবে। কিন্তু এই গোচর সম্পর্ক ও স্বাস্থ্যের ওপর সমস্যা তৈরি করতে পারে। বুধের বৃশ্চিক রাশিতে গোচর হচ্ছে এবং এর কারণে জাতকদের নিজেদের প্রয়াসের ওপর আচমকা নিরাশ হতে হবে। এই জাতকদের চোখ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বুধ দ্বিতীয় ও পঞ্চম ঘরে শাসন করছে। এই গোচর জীবনসঙ্গী ও ব্যবসায়িক অংশীদারিত্বের সপ্তম ঘরে রয়েছে। এই গোচরে আপনার রোম্যান্টিক সম্পর্ক বিয়েতে পরিণত হবে। অবিবাহিতরা সঙ্গী পেতে পারেন। আপনার সঙ্গী জীবনে নতুন সুযোগ পাবে। ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য এই সময় খুবই ভালো।

কন্যা রাশি
বুধ রাশির গোচর এই রাশির মানুষদের আচমকা আর্থিক লাভ দেবে। শুধু তাই নয়, এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে অনুকূল সুযোগ পেতে পারেন। ফলস্বরূপ আয়ে বৃদ্ধি দেখা দেবে। এতে বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য বুধ দ্বাদশ এবং তৃতীয় ঘরের অধিপতি এবং এখন পঞ্চম ঘরে প্রবেশ করছে। এই সময়ে, কর্মজীবন এবং ব্যবসায় ভাল সাফল্য লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা কাটিয়ে উঠতে পারে এবং অর্থ উপার্জনের অনেক সুযোগ পাওয়া যেতে পারে। এ ছাড়া সমাজে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের বুধ সপ্তম ও দশম ঘরের অধিপতি এবং এটি এখন দ্বাদশ ঘরে গোচর করছে। এই সময় জাতকদের কেরিয়ারে সফলতা পাওয়ার যোগ তৈরি হচ্ছে এর সঙ্গে বিদেশে কাজ করার সুযোগ পাওয়া যাবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications