বুধ গ্রহের গোচর আগমী মাসে, গোটা অগাস্ট মাসজুড়ে ভাগ্য সহায় থাকবে এই রাশিদের

বুদ্ধি, ধন, তর্ক, ব্যবসার কারক বুধ গ্রহ ১ অগাস্ট থেকে রাশি পরিবর্তন করতে চলেছে। বুধের এই রাশি পরিবর্তন বিশেষ কিছু রাশির জন্য এ বছরের অগাস্টকে দারুণ করে তুলবে। এই রাশির জাতকদের এই সময় বড় সফলতা ও অর্থপ্রাপ্তি হবে। বুধ গ্রহ এই সময় কর্কট রাশিতে রয়েছে এবং ১ অগাস্ট ২০২২ সালে সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধের সিংহ রাশিতে গোচর এই রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল নিয়ে আসবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জন্য বুধের রাশি পরিবর্তন কেরিয়ারের জন্য লাভজনক হবে। এঁদের নতুন চাকরির প্রস্তাব, পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হবে। কোনও যাত্রা করতে পারেন। জীবনে আনন্দ-সুখ সব আসবে।

সিংহ রাশি

সিংহ রাশি

আত্মবিশ্বাস বাড়বে। মানসিক সুখ-শান্তি অনুভব করবেন। ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বৈবাহিক জীবন ভালো কাটবে। কোনও বন্ধু কেরিয়ারে সহায়ক প্রমাণিত হবে। আয় বাড়বে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য করবে।

কন্যা রাশি

কন্যা রাশি

ঘর-পরিবারে কোনও ধার্মিক আয়োজন হতে পারে। কাজ-কর্ম বা শিক্ষার জন্য যাত্রা করতে পারেন। কেরিয়ারে পরিবর্তন হতে চলেছে। স্থান পরিবর্তনের যোগ রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গ পাওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহায়তা করবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আত্মবিশ্বাস বাড়বে। সম্মান বাড়বে। কর্মজীবনে সুবিধা হবে। ব্যবসায়ীদের কাজ বাড়বে। অবস্থান পরিবর্তন হতে পারে। কর্মকর্তাদের সহযোগিতায় কাজ সহজ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

মীন রাশি

মীন রাশি

বরিষ্ঠজনের সহায়তায় কেরিয়ারে লাভ হবে। কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে। উন্নতি পাওয়া যাবে। এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। আয় বাড়বে। বাড়িতে ধার্মিক আয়োজন হতে পারে। পরিবারে সুখ থাকবে। নতুন গাড়ি কিনতে পারবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+