কিছুদিন পর বুধ গ্রহের গোচর, এই রাশিদের খারাপ সময় শুরু হতে চলেছে

আমাদের সৌরমণ্ডলের সব নবগ্রহ সময়-সময় নিজেদের রাশি পরিবর্তন করতে থাকে। এদের এই রাশি পরিবর্তনের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়ে। এই গোচরের সময় কিছু রাশির ভাগ্য খুলে যায় আবার কিছু রাশির দুর্দিন শুরু হয়ে যায়। বুধ গ্রহ আগামী ২১ অগাস্ট নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। এই সময় কিছু রাশি তাদের খারাপ সময় দেখার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনটি।

রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে

রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে

কুম্ভ রাশি: বুধ গ্রহের এই রাশি পরিবর্তন আপনার স্বাস্থ্যের অবনতি করতে পারে বা কোনও বড় দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে। পারলে বাইরের খাওয়া এড়িয়ে চলুন। এর সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। গাড়ি চালানোর সময় সজাগ থাকুন ও গতি নিয়ন্ত্রণে রাখুন। রাস্তায় বড় গাড়িগুলি থেকে বাঁচিয়ে চালান। কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না এবং শান্ত থাকার চেষ্টা করুন।

আর্থিক সঙ্কট থেকে সমস্যা তৈরি হতে পারে

আর্থিক সঙ্কট থেকে সমস্যা তৈরি হতে পারে

তুলা রাশি:‌ এই গোচরকালের সময় তুলা রাশির জাতকদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই জাতকদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। এই সময় অনেক জায়গায় অনাবশ্যক খরচ করার জন্য বাধ্য হয়ে পড়বেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত চড়াই-উৎরাই দেখা দেবে, যেটাতে আপনার জমানো অর্থ খরচ হয়ে যাবে। আদালত-মামলা ও মোকদ্দমায় আপনাকে এই সময় পড়তে হতে পারে।

সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে

সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে

মেষ রাশি: বুধের রাশি পরিবর্তন মেষ রাশিতেও খারাপ প্রভাব ফেলবে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত থাকবেন। তাদের মন পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে, যার কারণে আপনার মানসিক চাপ বাড়বে। শিশুদের খারাপ সঙ্গে পড়ার সম্ভাবনাও থাকে। সম্ভব হলে এই সময়ে শিশুদের আরও বেশি সময় দিন এবং পড়াশোনায় উদ্বুদ্ধ করুন।‌

২১ অগাস্ট তৈরি হচ্ছে দুর্লভ যোগ

২১ অগাস্ট তৈরি হচ্ছে দুর্লভ যোগ

২১ অগাস্ট ভোর ১টা ৫৫ মিনিটে নিজের স্বরাশি কন্যায় প্রবেশ করবে বুধ গ্রহ। এই সময় বুধ গ্রহ বৃহস্পতির সপ্তম ভাবে উপস্থিত থাকার কারণে বৃহস্পতি-বুধের মধ্যে সমসপ্তক যোগ তৈরি হবে। এই দুর্লভ যোগের জেরে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে এমন পড়ুয়াদের মনের ইচ্ছা পূরণ হবে এবং তাদের পরিবারে আনন্দ আসবে। ‌

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+