বুধের বৃষ রাশিতে প্রবেশ, ছয় রাশির জন্য আসছে ইতিবাচক পরিবর্তন, কোন রাশির উপর কী প্রভাব পড়বে
রাশি পরিবর্তন করেছেন বুধ। বৃষতে বুধের গমন, অনেক রাশির জন্য বুধের ঝোলায় রয়েছে ইতিবাচক ফল বয়ে আনবে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চাকরি, ব্যবসা, বুদ্ধিমত্তা ও শিক্ষার কারক হিসেবে বুধ গ্রহ বিশেষ ভাবে পরিচিত। সমস্ত গ্রহের মধ্যে বুধকে রাজপুত্রের মর্যাদা দেওয়া হয়েছে। আপনার জন্ম কুণ্ডলীতে বুধের অবস্থান নেতিবাচক হলে আপনি সর্বদা চিন্তিত থাকবেন এবং সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়বেন। আবার বুধের সহায়তায় পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে পুরোমাত্রায়। ২৫ এপ্রিল দুপুর ১২:০৫ মিনিটে শুক্রের নিজস্ব রাশি বৃষতে প্রবেশ করেছে বুধ। এক্ষেত্রে অন্যান্য রাশিরদের জন্য ইতিবাচক দিক বেশ স্পষ্ট জ্যোতিষবিদদের কাছে। আসুন জেনে নেওয়া যাক, বুধের গমনের প্রভাব ছয় রাশির জন্য কেমন হতে চলেছে।

মেষ রাশি
মেষের জন্য এই রাশি পরিবর্তন শুভ হতে চলেছে। আর্থিকভাবে এই সময়কাল আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কোনও বিনিয়োগ করার আগে, প্রতিটি পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।পরিবারের সঙ্গে দারুণ সময় কাটানোর সুযোগ আসবে। নিজেকে শারীরিকভাবে আরও ফিট রাখার চেষ্টা করুন। তাহলে কর্মে তার ইতিবাচক প্রভাব পড়বে।

বৃষ রাশি
এই রাশির জাতকরা তাদের পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। বুধের এই দৃষ্টি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। আর্থিকভাবেও আপনার জীবনে সামঞ্জস্য থাকবে। বিশেষ করে যারা নতুন বাড়ি তৈরি করতে চান বা, বাড়ির সংস্কারে অর্থের একটি বড় অংশ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন,তাদের জন্যও এই সময়টি ভাল হবে। বুধ গ্রহের কৃপায় আপনার নাম, যশ ও সম্মান বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা সাফল্য পাবেন এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন।

কর্কট রাশি
বুধের এই স্থানান্তর আপনাকে অনুকূল ফলাফল দেবে এবং আপনার ইচ্ছা পূরণের সময় হবে। এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদন্নতি এবং বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। আর্থিক জীবনেও, আপনি আপনার করা প্রতিটি বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন।

সিংহ রাশি
বুধের এই গমনের ফলে এই রাশির জাতক- জাতিকারা অনুকূল ফল পাবেন। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে আরও অনুপ্রাণিত হবেন যা, আপনার জন্য উপকারী হবে। আপনি নাম, সম্মান ও খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। সৃজনশীল ক্ষমতা এবং অন্যান্য দক্ষতা বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেটে অর্থ বিনিয়োগের জন্য এই সময়টি ভাল।

কন্যা রাশি
কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির জাতক- জাতিকাদের জন্য বুধের এই গমন খুব ভাল হতে চলেছে। আপনি অনেক নতুন কাজের সুযোগ পাবেন। যারা বিনোদনের ক্ষেত্রে যুক্ত তারা এই সময়ে অনুকূল ফল পাবেন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আপনাকে কর্মক্ষেত্রে অগ্রগতি দেবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই সাফল্য পাবেন। এর মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে, কর্মীদের সমর্থন ও পদোন্নতি পাওয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা সম্প্রসারণ করতে ইচ্ছুক, তাদের সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications