চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ সূর্য, শুক্র, বুধের, ভাগ্যের দ্বার খুলছে এই রাশির ব্যক্তিদের
চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ সূর্য, শুক্র, বুধের, ভাগ্যের দ্বার খুলছে এই রাশির ব্যক্তিদের
প্রতিটি গ্রহেরই জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য, শুক্র, বুধের মধ্যে এক ভালো সম্পর্ক রয়েছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটি শুভ সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে চলতি মাস খুব বিশেষ হতে চলেছে। এই মাসে অনেকগুলি গ্রহ তাদের ঘর পরিবর্তন করে ১২ রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করবে। সেটি কারোর জন্য শুভ পরিবর্তন আনতে পারে, কারোর বা অশুভ পরিবর্তন আনতে পারে। প্রথমে বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। এখানে সূর্যের একটি শুভ সংযোগ রয়েছে। তার কিছুদিন পর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্য ও শুক্রে সিংহ রাশিতে প্রবেশের কারণে অনেক রাশির জীবনে পরিবর্তন আসবে। ওই রাশিতেই রয়েছে শুক্র গ্রহ এই তিনটি গ্রহের একত্রিত হওয়ার কারণে অনেকগুলি রাশির জীবনে ভাগ্যের পরিবর্তন হবে।

তিন গ্রহ কোন কোন রাশিতে আছে
জ্যোতিষশাস্ত্রে চলতি মাসের ১ তারিখ বুধ ঘর পরিবর্তন করেছে। এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করেছে। বুধক আমরা বক্তৃতা, ব্যবসা, যুক্তি, বুদ্ধিমত্তার কারক হিসেবে বিবেচনা করি। এরপর সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। সিংহ রাশি তে সূর্যের প্রবেশে বিশেষ শুভ হবে। আগস্ট মাসের ১৭ তারিখ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্যকে শক্তি, নেতৃত্ব এবং আত্মার কারক বলেই জানি। ১৭ থেকে ২১ আগস্ট সূর্য এবং বুধের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে। ২১ আগস্টের পর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ।

তৈরি হচ্ছে ‘বুধাদিত্য যোগ’
চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ অগাস্ট শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে আমরা আরাম, সৌন্দর্য ও বিলাসের কারক বলেই জানি। সূর্য এখন সিংহ রাশিতে রয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সূর্য ও শুক্রের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশিতে বুধ- সূর্য এবং শুক্র- সূর্য সংযোগকে বিশেষ বলে মনে করা হয়। সিংহ রাশিতে বুধ সূর্য প্রবেশে অনেক রাশির শুভ যোগ তৈরি হবে। এই যোগটি কিন্তু বুধাদিত্য যোগ বলা হয়। এটি খুব শুভ বলে মনে করা হয়। এই সময় অনেক রাশির জীবনে ভাগ্যের দ্বার খুলবে। তারা জীবনে যা চাইবেন সেটা করতে পারবেন। কর্মক্ষেত্রে তাদের জীবনে সাফল্য আসবে। তারা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। জীবনে ঝামেলা থেকে বেরোতে পারবেন। যারা অবিবাহিত তাদের তারা বিয়ে করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবন তাদের সুখ থাকবে। সামাজিক জায়গায় তারা অনেকটা উন্নতি করতে পারবেন।

কাদের জীবনে শুভ সময় উপস্থিত
চলতি মাসে চার গ্রহের জন্য ভালো সময়। মেষ, মিথুন, কর্কট ও তুলা রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় যাবে। তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অর্থনৈতিক দিকে তারা সহায়তা পাবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় অনেক দূর এগোতে পারবেন। পরিবারের ভালো সমর্থন পাবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কাজের জায়গায় আপনার প্রভাব বাড়তে থাকবে। ভ্রমনে যেতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications