অক্টোবরের কত তারিখে, কোন সময়ে গতিপথ পরিবর্তন করবে এই বড় গ্রহরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাস শেষ হয়ে পড়েছে অক্টোবর মাস। এই মাসে অনেক বড় গ্রহ ঘর পরিবর্তন করেছে।

আবার কিছু গ্রহ এবার তার গতিপথ পরিবর্তন করতে চলেছে। সেই গ্রহদের তালিকায় কারা রয়েছেন, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলতে চলেছে। কোন রাশির জাতক জাতিকারাই বা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন এই প্রতিবেদন থেকে।

Cards astrology

  • বুধ তার ঘর বদল করবে

অক্টোবর মাসে গ্রহদের রাজপুত্র বুধ তার স্থান পরিবর্তন করবে। ১০ অক্টোবর সকাল ১১ টা ১৩ মিনিটে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। সেই রাশির তালিকায় নাম রয়েছে মেষ, কর্কট, তুলা রাশির ব্যক্তিদের। যারা ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না।

  • শুক্র গ্রহ কবে ঘর পরিবর্তন করবে

শুক্র গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ ধন, সম্পদ, সৌন্দর্য, বৈভব, ঐশ্বর্য, সমৃদ্ধির কারক। অক্টোবর মাসের ১৩ তারিখ সকাল ৬ টা ১৩ মিনিটে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এসময়ে নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। যার মধ্যে নাম রয়েছে কর্কট, তুলা, মীন, কুম্ভ রাশির ব্যক্তিরা। যারা জীবনে কাজের অনেক সুযোগ পাবেন।

  • গ্রহের রাজা কবে তার গতিপথ বদল করবে

গ্রহের রাজাই হল সূর্য। সূর্য কিন্তু এই মাসে তার স্থান পরিবর্তন করবে। ১৭ অক্টোবর সকাল ৭ টা ৪৭ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এই সময়ে তিন রাশির জাতিকাদের শরীর খারাপ হতে পারে। ব্যবসায় মন্দা যাবে, তাই তাদের সাবধানে থাকতে হবে। তাঁদের মধ্যে রয়েছেন বৃশ্চিক, মীন, কুম্ভ, বৃষ রাশির জাতক জাতিকারা।

  • মঙ্গল গ্রহের ঘর বদল কবে?

মঙ্গল গ্রহ অক্টোবর মাসে তার গতিপথ পরিবর্তন করবে। অক্টোবর মাসের ২০ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে দুপুর ২ টো ৫০ মিনিটে। কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এসময় তুলা, বৃষ, মীন রাশির জাতক জাতিকাদের অর্থহানি হতে পারে। তাদের ব্যবসায় মন্দা যেতে পারে। তাই তাঁদের সাবধানে থাকতে হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+