চলতি মাসে গ্রহ গোচরের অশুভ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা প্রায় প্রতি মাসেই ঘর পরিবর্তন করে থাকে। এই সময়েই বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর।

কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে
সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে । এপ্রিল মাসে অনেক বড় বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করতে চলেছে। ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, বুধ ২১ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। ২২ এপ্রিল বৃহস্পতি প্রবেশ করবে মেষ রাশিতে।

কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু
শুভ প্রভাব পড়বে অনেক রাশির উপরেই। তবে অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

সিংহ রাশি
এপ্রিল মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার যেকোনও কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন। বন্ধুদের সহযোগিতা সবাই পাবেন না।
এসময়ে জীবনে আপনার আর্থিক অভাব লেগে থাকবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক খুব খারাপ অবস্থায় থাকবে, যেখান থেকে আপনার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

তুলা রাশি
গ্রহ গোচরের প্রভাবে এপ্রিল মাসে সাবধানে থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। এসময় আপনি যখন রাস্তায় বেরোবেন খুব সাবধানে হাঁটাচলা করবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার খুঁটিনাটি নিয়ে অশান্তি লেগে থাকতে পারে। ভাই বোনের সঙ্গে আপনার বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে।
যারা চাকরিজীবী রয়েছেন তাদের স্যালারি একটু দেরিতে হতে পাবেন। এসময় কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন।

বৃশ্চিক রাশি
এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় কোনও রকম টাকা-পয়সার লেনদেন করবেন না। আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করুন।
শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা এসময়ে ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে না। শুধু তাই নয় যদি তারা নতুন ব্যবসা শুরু করেন সেখানেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

মকর রাশি
এপ্রিল মাসে মকর রাশির জাতিকাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই সময় তারা কোনোও কাজে যেমন সফলতা অর্জন করতে পারবেন না, ঠিক তেমনই যে সকল ব্যক্তি শিক্ষার্থী রয়েছেন তারা যদি পড়াশোনার জন্য বাইরে যেতে চান যেতে পারেন, তবে সেখানে গিয়ে আপনার খুব একটা লাভ হবে না। বিবাহিত জীবনে আপনার সাফল্য মিলবে না ।
এসময়ে শেয়ারবাজারের টাকা বিনিয়োগ না করাই ভালো, যার সঙ্গেই কথা বলবেন সতর্ক হয়ে কথা বলার চেষ্টা করুন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সমস্যার মুখে পড়তে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications