ধনতেরাসের আগেই উদয় হবে বুধের, টাকার গদিতে বসতে চলেছেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। বুধ হল সুখ, সমৃদ্ধি বুদ্ধিমত্তা, ব্যবসার কারক। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হয়।

অক্টোবর মাসের ২২ তারিখ সন্ধ্যে ৬ টা ৫৮ মিনিটে উদিত হতে চলেছে বুধ গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

couple

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের বুধের উত্থান অত্যন্ত লাভজনক হবে। এই সময় আপনার রাশির পঞ্চম ঘরেই উদিত হবে এই গ্রহ। তাছাড়া এই সময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকাতে পারবেন আপনি। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।

প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি। আপনি ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। শরীর আপনার ভালো থাকবে। মনের গুপ্ত পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে উদিত হতে চলেছে এই গ্রহ। এসময় কর্মজীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাছাড়া নতুন ব্যবসা শুরু করার কথা যারা ভাবছেন, করতে পারেন। নতুন চাকরি পেতে পারেন আপনি।

প্রেম জীবনে যারা যুক্ত তাদের সম্পর্ক ভালোই থাকবে। তাছাড়া আপনার ভাই বোনের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন আপনি। এসময় মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে আপনার। সোনা ব্যবসায়ী যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। অর্থপ্রাপ্তি হবে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। শুধু তাই নয়, ব্যবসায় সফলতা আসবে আপনার। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। এই সময় চাকরিতে বেতন বৃদ্ধি হতে চলেছে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+