উদিত বুধের শুভ প্রভাবে রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ যখন স্থান বদল করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

চলতি মাসে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে। বুধ গ্রহ চলতি মাসেই মীন রাশিতে উদিত হয়েছে। যার কারণে কিছু রাশি ব্যক্তিদের কেরিয়ার থেকে থেকে ব্যবসায় খুব লাভ হবে। কাদের ভাগ্যের দরজা খুলছে, দেখুন।

mercury transit 2024

  • বৃষ রাশি

বুধ উদয়ের কারনে সাফল্যের সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। এসময় আপনার কর্মস্থানেই বসে রয়েছে বুধ। সন্তানের কোনোও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের ভালো সময় শুরু হবে। চাকরির চেষ্টা যারা করছেন তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। চাকরিতে লাভ হবে আপনার। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আপনি শেয়ার বাজার থেকে টাকা লাভ করতে পারেন। খরচ নিয়ন্ত্রণ করুন। আপনি আপনার কাজে দারুণ সাফল্য পাবেন। চিকিৎসা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়বে। আপনি শেয়ারবাজারে, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের মধ্য দিয়েই যাবে। তবে আপনার আটকে থাকা প্রত্যেকটি টাকা পেয়ে যাবেন। আইনি কোনও সমস্যায় জড়াবেন না। বেকাররা নতুন চাকরি পেতে পারেন। এসময় আপনার শত্রুর আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবেন না। হঠাৎ আর্থিক লাভে খুশি হবেন। চাকরির স্থান পরিবর্তন হতে পারে। শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। চাকরিতে উচ্চ পদ পাবেন। ব্যবসায় সম্প্রসারণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

  • তুলা রাশি

বুধের উত্থানের কারণে তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া নতুন সম্পত্তি কিনতে পারেন। ব্যবসায় মিলবে সফলতা। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভের সম্ভাবনা রয়েছে। খরচ নিয়ন্ত্রণ করুন। সমাজে সম্মান বাড়তে থাকবে। অনলাইন ব্যবসায় আর্থিক লাভ হবে। চাকরিতে বড় দায়িত্ব পেতে পারেন। লটারিতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতায় কর্মকর্তারা খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+